
রাজারগাঁও ইউনিয়নে বিএনপির আলোচনা সভা ও ইফতার মাহফিল


হাজীগঞ্জ উপজেলার ১নং রাজারগাঁও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও সহযোগী সংগঠনের আয়োজনে ২১ মার্চ রাজারগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি চেয়ারম্যান মো: মফিজুর রহমানের সভাপতিত্বে ও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো: নজরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রহমিন পাটওয়ারী, উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি মো: শাহ আলম খান, উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি মো: বিল্লাল হোসেন, ইউনিয়ন বিএনপির সহ সভাপতি মো: কামরুজ্জামান নেছার, সাবেক সাধারণ সম্পাদক মো: সিদ্দিকুর রহমান, যুবদলের নেতা মো: সাদ্দাম হোসেন বকাউল, উপজেলা ছাত্রদলের আহবায়ক সদস্য মো: নকিব হোসেন, ইউনিয়ন স্বেচ্ছা সেবক দলের সভাপতি আবু বকর নয়ন।
আরো উপস্থিত ছিলেন ২নং বাকিলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো: মোস্তফা কামাল, রাজারগাঁও ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ, সাবেক যুগ্ম সম্পাদক মো: বিল্লাল খান, সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমান ঢালী, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কাজী মিজানুর রহমান, বিএনপি নেতা মূরাদ হোসেন, যুবদল সাবেক সহ সভাপতি বাসার আহাম্মেদ, সাবেক সংগঠনিক সম্পাদক মো: নাছির মোল্লা, যুবদল নেতা আব্দুল জলিল মেম্বার, আলী কাউছার, আলামিন ভূইয়া, ছাত্রদলের সাবেক সভাপতি মো: ইউনুছ খান সহ ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছা সেবক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।




























