বাংলাদেশের ক্রিকেটকে বিদায় জানালেন মাহমুদউল্লাহ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মার্চ ১২, ২০২৫ | ৯:৪৭
Link Copied Successfully!

আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ। কদিন ধরেই গুঞ্জন ছিল অবসর নিতে পারেন সাইলেন্ট কিলার খ্যাত এই ক্রিকেটার। তবে মুশফিকুর রহিমের বিদায়ের পর অনেকেই ধারণা করেছিলেন, মাঠ থেকে বিদায় নেবেন এই তারকা।

তবে তা আর সম্ভব হয়নি, বাকি সিনিয়র ক্রিকেটারদের মতোই সামাজিক যোগযোগমাধ্যমে অবসরের ঘোষণা দিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। আজ এক ফেসবুক পোস্টে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানিয়েছেন রিয়াদ।

নিজের অবসরের কথা জানিয়ে দেওয়া সেই ফেসবুক পোস্টে রিয়াদ লেখেন,‘সকল প্রশংসা মহান আল্লাহর। আমি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। আমার সকল সতীর্থ, কোচ এবং বিশেষ করে আমার ভক্তদের ধন্যবাদ দিতে চাই, যারা সবসময় আমাকে সমর্থন দিয়েছেন।’

বিজ্ঞাপন

ভক্তদের ধন্যবাদ দেওয়ার পাশাপাশি ফেসবুক পোস্টে নিজের পরিবারের সদস্যের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন রিয়াদ।

বাংলাদেশ দলের প্রতি শুভকামনা জানিয়ে ফেসবুক পোস্টের শেষ দিকে মাহমুদউল্লাহ লেখেন, ‘সবকিছুর শেষটা হয়ত সুন্দর হয় না, এরপরও একটা সময় শেষ বলে সামনের দিকে এগিয়ে যেতে হয়। শান্তি… আলহামদুলিল্লাহ। আমার দল ও বাংলাদেশ ক্রিকেটের জন্য শুভকামনা।’

২০০৭ সালে বাংলাদেশের জার্সিতে শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ক্রিকেট দিয়ে অভিষেক হয়েছিল মাহমুদউল্লাহর। গত ২৪ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস ট্রফিতে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলেন নিজের শেষ ম্যাচ।

বিজ্ঞাপন

মাহমুদউল্লাহ টেস্ট ও টি–টোয়েন্টিকে বিদায় বলেছিলেন আগেই। ২০২১ সালে জিম্বাবুয়ের বিপক্ষে হারারে টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরির পর সাদা পোশাকের ক্রিকেট থেকে অবসর নেন। এরপর টি–টোয়েন্টি থেকে ২০২৪ সালে ভারতের বিপক্ষে খেলে আনুষ্ঠানিকভাবে অবসর নেন ৩৯ বছর বয়সী এই ক্রিকেটার।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা