এবার ঈদে নতুন নোট বিনিময় হবে না

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ১০, ২০২৫ | ৬:৫৭
Link Copied Successfully!

আসন্ন ঈদ–উল ফিতরে নতুন নোট বিনিময়ের সিদ্ধান্ত স্থগিত করেছে বাংলাদেশ ব্যাংক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে নতুন ডিজাইনের নোট বাজারে আনতে না পারায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যাংকের শাখায় আগের ডিজাইনের যেসব নতুন নোট রয়েছে তাও বাজারে না ছেড়ে পুনঃপ্রচলন যোগ্য টাকা দিয়ে সব ধরনের লেনদেন করতে বলা হয়েছে। আগামী মে মাসে নতুন ডিজাইনের নোট আসবে বলে জানা গেছে।

ঈদের আগে নতুন নোটের চাহিদা বিবেচনায় বিভিন্ন ব্যাংকের ঢাকার ৮০টি শাখা থেকে নতুন নোট বিনিময় বিষয়ে বিজ্ঞপ্তি দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। আগামী ১৯ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত এসব শাখা থেকে আগের ডিজাইনের ৫, ২০ ও ৫০ টাকা বাজারে ছাড়ার কথা বলা হয়। তবে আজ ব্যাংকগুলোকে চিঠি দিয়ে আগের ওই সিদ্ধান্ত স্থগিত করার কথা বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান  বলেন, ফ্রেশ নোট বিনিময়ের সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। কেবল ব্যাংক শাখার মাধ্যমে নোট বিনিময় স্থগিত থাকবে তেমন না। বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারাও এবার ফ্রেশ নোট পাবেন না।

বিজ্ঞাপন

জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে নতুন ডিজাইনের নোট বাজারে আসতে পারে আগামী মে মাসে। ২, ৫, ১০, ২০, ৫০, ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের ডিজাইন এরই মধ্যে ঠিক করে কালি ও কাগজ কেনার প্রক্রিয়া শুরু হয়েছে। সব প্রক্রিয়া শেষ করে সাধারণভাবে নতুন ডিজাইনের নোট বাজারে আসতে ৯ থেকে ১৮ মাস সময় লাগে। তবে আওয়ামী লীগ সরকার পতনের পর শেখ মুজিবুর রহমানের ছবি বাদ দিয়ে দ্রুততম সময়ে নতুন ডিজাইনের নোট বাজারে ছাড়ার প্রক্রিয়া শুরু করেছে বর্তমান সরকার। যে কারণে আগামী এপ্রিল কিংবা মে মাসের মধ্যে নতুন ডিজাইনের নোট বাজারে ছাড়া হবে।

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ