সাতক্ষীরায় দুই সন্তানসহ মায়ের বিষপান, দুজনের মৃত্যু, মা সংকটাপন্ন

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২৯, ২০২৫ | ৬:৫০
Link Copied Successfully!

সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের জেরে দুই শিশুসন্তানসহ বিষপান করেন রত্না বেগম (২৮) নামের এক গৃহবধূ। পরে তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিলে দুই সন্তানকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। অন্যদিকে সংকটাপন্ন অবস্থায় ওই নারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার বেলা দেড়টার দিকে উপজেলার কালিকাপুর গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া দুই শিশুর নাম আরিয়ান (৫) ও ছয় মাস বয়সী মাহির আবরার। তারা কালিকাপুর গ্রামের শেখ মাহমুদুল হাসানের ছেলে। দুই শিশুর মা রত্নাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

মারা যাওয়া শিশুদের চাচা আরিফুল ইসলাম জানান, আজ দুপুরের দিকে দুই সন্তানকে নিয়ে ঘরে ছিলেন তাঁর ভাবি রত্না বেগম। একপর্যায়ে কীটনাশকের গন্ধ পেয়ে ভেতর থেকে আটকানো ঘরের দরজা খুলতে বলেন স্বজনেরা। তবে দীর্ঘক্ষণ কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে ঢুকে তিনজনকে খাটের ওপর সংজ্ঞাহীন অবস্থায় পড়ে থাকতে দেখেন। দ্রুত তাঁদের উদ্ধার করে পাশের শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই শিশুসন্তানকে মৃত ঘোষণা করেন।

বিজ্ঞাপন

আরিফুল ইসলাম বলেন, স্বামী-স্ত্রীর মধ্যে মনোমালিন্যের জেরে দুই সন্তানসহ ভাবি কীটনাশক পান করতে পারেন। এ ঘটনার পর দুই ছেলেকে হারিয়ে তাঁর ভাই পাগলের মতো আচরণ করছেন। আমগাছে দেওয়ার জন্য ঘরে কীটনাশক রেখেছিলেন। ভাবি সেই কীটনাশক দুই সন্তানকে পান করিয়ে নিজেও পান করেছেন বলে ধারণা করা হচ্ছে।

তবে আরিফুলের প্রতিবেশী ফজর আলী বলেন, রত্না তাঁর স্বামী মাহমুদুল হাসানের পরকীয়া সম্পর্ক নিয়ে সন্দেহ করতেন। এ নিয়ে প্রায়ই স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া-বিবাদ লেগে থাকত। ওই মনোমালিন্যের জেরে এ ঘটনা ঘটেছে বলে তাঁরা ধারণা করছেন।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জিয়াউর রহমান বলেন, দুই শিশুকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তাদের মাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বিজ্ঞাপন

শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবীর জানান, ঘটনাটি কালীগঞ্জ থানা এলাকার। বিষয়টি তাঁরা দেখছেন। কালীগঞ্জ থানার ওসি হাফিজুর রহমান বলেন, ঘটনাটি জানতে পেরে বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল। কিন্তু বাড়িতে কাউকে পাওয়া যায়নি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ