ফরিদগঞ্জ প্রেসক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২৬, ২০২৫ | ৭:২৪
Link Copied Successfully!
প্রচণ্ড শীতে জনজীবন যখন বিপর্যস্ত ঠিক সেই মুহূর্তে শীতার্ত হতদরিদ্র, অসহায় ও প্রকৃত ছিন্নমূল শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণের মধ্যদিয়ে তাঁদের পাশে দাড়ালো ফরিদগঞ্জ প্রেসক্লাব। রবিবার (২৬ জানুয়ারী) বিকেলে প্রেসক্লাব মিলনায়তনে কম্বল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো. মামুনুর রশিদ পাঠানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের সঞ্চালনায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকল্পবাস্তবায়ন কর্মকর্তা মো. আওরঙ্গজেব।প্রধান অতিথি বক্তব্যে বলেন, শীতে ছিন্নমূল ও দরিদ্র মানুষদের অনেক কষ্ট হয়। তাদের অনেকের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। তাদের শীত নিবারণের কোনো ভালো ব্যবস্থা থাকে না। অসহায়, দুস্থ ও দরিদ্র মানুষদের মাঝে ফরিদগঞ্জ প্রেসক্লাব কম্বল বিতরণ কর্মসূচি পালন করেছে এটি একটি মহতী উদ্যোগ। আশাকরি ভবিষ্যতেও সংগঠনের দায়িত্বশীলর এমন মানবিক কার্যক্রম অব্যাহত রাখবেন।
কম্বল বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মো.মামুনুর রশিদ পাঠান কলেন, প্রেসক্লাবের সাংবাদিকরা লেখনির মাধ্যমে দেশ ও মানুষের কল্যাণে কাজ করে থাকে। এছাড়াও সংগঠন ও আমাদের ব্যক্তিগত উদ্যোগে বিভিন্ন সময়ে অসহায়-দরিদ্র ও সুবিদা বঞ্চিতদের সহায়তা করে আসছে সাংবাদিকরা। তারই অংশ হিসেবে আজকে শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আমাদের মূল উদ্দেশ্য হলো মানবসেবা। ভবিষ্যতেও এ ধরনের কল্যাণমূলক কাজের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
এসময় ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী, আ.ছোবহান লিটন, বর্তমান কমিটির যুগ্ম সম্পাদক নারায়ন রবিদাস, আইসিটি সম্পাদক গাজী মমিন, সাহিত্য সম্পাদক জাহিদ হোসেন, প্রচার সম্পাদক আনিছুর রহমান সুজন, সদস্য জাকির হোসেন সৈকতসহ অন্যান্য সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা হাজীগঞ্জে ৫নং সদর ইউনিয়নে প্রবাসির বাড়ী ঘর নির্মানে বাঁধা, জোরপূর্বক দখলের চেস্টার অভিযোগ মেনাপুর পীর বাদশা মিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুর সরকারি হাসপাতালে ছাদের পলেস্তারা খসে পড়ে আহত ৩ রোগী ডেঙ্গু পরিস্থিতিতে পরিষ্কার-পরিচ্ছন্নতায় ডিসির সাথে মতবিনিময় সভা ফরিদগঞ্জে পুলিশের বিশেষ অভিযানে ইউপি চেয়ারম্যান হারুনুর রশিদ গ্রেপ্তার