আওয়ামীলীগকে ফিরে আসতে দেয়া হবে না: মাহফুজ আলম

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২৬, ২০২৫ | ৮:১৩
Link Copied Successfully!
খুনিদের বিচার ও শেখ হাসিনা যেই প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দিয়ে গেছে সেই প্রতিষ্ঠানগুলোকে সংস্কার এবং একটি গণত্রান্ত্রিক পটপরিবর্তনের জন্য সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা বর্তমান সরকারের অঙ্গীকার।
শনিবার (২৫ জানুয়ারি) দুপুরে চাঁদপুরের হাজীগঞ্জে পথসভায় জনতার উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন।
বাংলাদেশের মানুষ গত ১৬ বছর হাসিনার দীর্ঘ স্বৈরাচারী এবং ফ্যাসিস্ট আমলে নিপীড়িত হয়েছে। বাচ্চাদের গুম করা হয়েছে, মা-বোনদের ধর্ষণ করা হয়েছে, অনেক মানুষকে খুন করা হয়েছে ও হাজার হাজার মানুষকে পঙ্গু করা হয়েছে। আমরা সকল রাজনৈতিক সংগঠন, ছাত্র সংগঠন ও আলেম-ওলামারা মিলে এই ফ্যাসিস্ট হাসিনাকে উৎখাত করেছি। ফ্যাসিস্ট হাসিনা যে প্রতিষ্ঠানগুলোর মাধ্যমে মানুষকে হত্যা করেছে সেই প্রতিষ্ঠানগুলো সংস্কার ব্যতীত আমরা যদি ন্যূনতম সংস্কার না করে নির্বাচন করি তাহলে এই প্রতিষ্ঠানগুলো থেকে যাবে এবং জনগণ কখনো বৈষম্যমুক্ত হবে না।
সংস্কার কমিশনের রিপোর্টের ভিত্তিতে শীঘ্রই রাজনৈতিক দলগুলোর সাথে ও অংশীদারদের সাথে আলোচনার ভিত্তিতে ন্যূনতম সংস্কার করে গণত্রান্ত্রিকভাবে ক্ষমতার পটপরিবর্তনের জন্য নির্বাচনের ব্যবস্থা করা হবে বলে জানান অন্তরবর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম।
উপদেষ্টা মাহফুজ আলম আরো বলেন, যদি আওয়ামীলীগ আবার ফেরত আসে তাহলে আবারো ফ্যাসিবাদ ফেরত আসবে। ১৯৭৫ সালের এই দিনে ২৫ জানুয়ারিতে শেখ মুজিবুর রহমান বাকশাল প্রতিষ্ঠা করে বাংলাদেশের সকল গণত্রান্ত্রিক অভিযাত্রাকে নস্যাৎ করার অপচেষ্টা করেছে। এবং বাকশাল প্রতিষ্ঠার পূর্বে বিরোধীদলীয় কয়েক হাজার নেতৃবৃন্দকে বঙ্গবন্ধু গুম করেছিলেন। ওই সময় তারা আওয়ামী লীগের লোকজন একই স্টাইলে গুম-খুন ও ধর্ষণ করেছিলেন। তাই আমরা আর শেখ মুজিব ও শেখ হাসিনার শাসন এই বাংলাদেশে চাইনা।
ওই সময় উপদেষ্টা মাহফুজ আলম বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হাজীগঞ্জের চারজন শহীদের আত্মার মাগফেরাত কামনা করেন।
এর আগে উপদেষ্টা মাহফুজ আলমের আগমন উপলক্ষে জেলার হাজীগঞ্জ-শাহরাস্তিতে তোড়ন নির্মাণ করেন। পরে উপদেষ্টা আসলে স্থানীয় নাগরিক কমিটির নেতৃবৃন্দ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, ইসলামী আন্দোলন ও ছাত্র জনতার পক্ষ থেকে ফুলেল সংবর্ধনা জানানো হয়।
উল্লেখ্য, আজ বিকালে লক্ষীপুরের রামগঞ্জ সরকারী কলেজ মাঠে নাগরিক সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হবেন অন্তর্বর্তী সরকাররে উপদেষ্টা মাহফুল আলম আবদুল্লাহ।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা