শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্টে ৬ষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীর মৃত্যু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ২৩, ২০২৪ | ৮:৫০
Link Copied Successfully!

চাঁদপুরের শাহরাস্তিতে বিদ্যুৎস্পৃষ্টে মেহেদী হাসান (১৪) নামের ৬ষ্ঠ শ্রেনীর এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

ওই সময় তাকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে  আহত হয়ে প্রাণে বেঁচে যায় দুই বন্ধু নেওয়াজ (১৪) ও রবিন (১৩)।

সোমবার (২৩ ডিসেম্বর) দুপুরে উপজেলার সূচিপাড়া উত্তর ইউনিয়নের চাঁদপুর গ্রামের মাইজের বাড়িতে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

নিহতের পরিবার ও স্থানীয় বাসিন্দারা জানান, ওইদিন সূচিপাড়া উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী মেহেদী বন্ধুদের সঙ্গে রাস্তার উপর খেলাধুলা করছিল।

তখন বিদ্যুতের খুঁটি থেকে ছুঁটে পড়া তারে মেহেদী বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে। ওই সময় তাকে রক্ষা করতে গিয়ে দুই বন্ধু নেওয়াজ ও রবিন বিদ্যুৎপৃষ্টে আহত হয়ে আত্মচিৎকার শুরু করে।

 

বিজ্ঞাপন

নিহত মেহেদীর বাবা মিজানুর রহমান জানান, ডাক চিৎকার শুনে আমি দৌড়ে গিয়ে শুকনো বাঁশ দিয়ে সন্তানকে মুমূর্ষ অবস্থায় উদ্ধার করি। পরবর্তীতে তাকে শাহরাস্তি স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সাথে তাঁর দুই বন্ধুকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।

 

সূচিপাড়া উত্তর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়্যারম্যান লোকমান হোসেন লিটন বলেন, পরিবারটির  কোন আপত্তি না থাকার কারণে কিশোরটির দাফন করতে বলা হয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের অগ্নিসংযোগের বিরুদ্ধে মতলবে বিক্ষোভ চাঁদপুরে পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ব্যাডমিন্টন টুর্নামেন্টের উদ্বোধন আগামীকাল এইচএসসি ফল বিপর্যয়: চাঁদপুরের ১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানকে শোকজ