জাতীয় পতাকা বুকে নিয়ে কোরআন খতম করে বিজয় দিবস উদযাপন

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ১৬, ২০২৪ | ৪:১৪
Link Copied Successfully!

মহান বিজয় দিবস উপলক্ষ্যে পবিত্র কোরআন খতম করে দেশের জন্য আত্মদানকারী বীর শহিদদের স্মরণ করেছে ফেনী শহরের মারকায উমর (রা.) মাদরাসার শিক্ষার্থীরা।

সোমবার (১৬ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষ্যে জাতীয় পতাকা বুকে নিয়ে শহিদদের মাগফিরাত ও দেশ-জাতির কল্যাণ কামনায় দোয়া করা হয়।

পরে একটি র‍্যালি নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন শিক্ষার্থীরা। জাতীয় পতাকা হাতে নিয়ে দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে মাদরাসা পড়ুয়াদের এমন আয়োজনের প্রশংসা করছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

মাদরাসা কর্তৃপক্ষ জানায়, বিগত কয়েক বছর ধরে মহান বিজয় দিবস উপলক্ষ্যে দেশের জন্য প্রাণ উৎসর্গকারী শহিদদের স্মরণে কোরআন খতম, র‍্যালি ও সাংস্কৃতিক অনুষ্ঠান করে আসছে মারকায উমর (রা.) মাদরাসা। তারই ধারাবাহিকতায় এবারও দিবসটি উপলক্ষ্যে নানা আয়োজন করা হয়েছে।

মাদরাসার সহকারী শিক্ষক মো. নাদের চৌধুরী বলেন, আজকের আয়োজনে মুক্তিযুদ্ধের বীর শহীদ ও ২৪ এর বিপ্লবীদের স্মরণ করা হয়েছে। এসব ইতিহাস ধারণ করে নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের উজ্জীবিত করতে আমরা কাজ করছি।

এ ব্যাপারে মাদরাসার শিক্ষা পরিচালক কে এম বেলাল পাটোয়ারী বলেন, শিক্ষার্থীদের দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে ও মহান মুক্তিযুদ্ধের বীর শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে এ উদ্যোগ। মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারীদের দুনিয়া ও আখিরাতের কল্যাণের দিক চিন্তা করে প্রতিবছর এ ব্যতিক্রমী আয়োজন করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব