তারেক রহমান যেকোন সময় দেশে আসার জন্য প্রস্তুত: আনোয়ার হোসেন খোকন

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২০, ২০২৪ | ৭:৩১
Link Copied Successfully!

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন বলেছেন, জননেতা তারেক রহমান বাংলাদেশে আসার ব্যাক্তিগতভাবে প্রস্তুতি সম্পন্ন করেছেন। আইনগতভাবে যে সমস্ত জটিলতাগুলো আছে, অবৈধ সরকার করেছে। সেগুলো অন্তবর্তী কালীন সরকারকে অনুরোধ করবো, অনতিবিলম্বে এগুলোর প্রক্রিয়াধীন কাজ কর্ম শেষ করলেই, তিনি যেকোন সময় দেশে আসবেন।

বুধবার (২০ নভেম্বর) দুপুরে তিনি চাঁদপুরের হাজীগঞ্জ-শাহরাস্তি উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নিয়ে একটি চাইনিজ রেস্টুরেন্টে মিলনায়তনে মতবিনিময় সভায় এসব কথা বলেন।

তিনি বলেন, তারেক রহমান সকলের কাছে দোয়া চেয়ে বলেছেন, তার ঠিকানা বাংলাদেশ, বিদেশ নয়। এই সরকারকে কোন অবস্থাতেই ব্যর্থ হতে দেয়া যাবে না।

বিজ্ঞাপন

নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, কেউ এমপি হবে, মন্ত্রী হবে, এম্বাসেডর হবে আমার সেই শখ নেই। আমার স্বপ্ন হলো আপনাদের পাশে থেকে আপনাদের ভাই হয়ে আপনাদের সাথে কথা বলা।আপনারা আমাকে আপনাদের ভাই হিসেবে পাশে দাঁড়ানোর একটু সুযোগ দিবেন। আল্লাহ কারো কপালে কোন সম্মান লিখে থাকলে সেটা সে পাবেই। আমাদের মনে রাখতে হবে, কাউকে অসম্মান করে নিজে সম্মান পাওয়া সম্ভব নয়।

এছাড়া নেতাকর্মীদের আগামী দিনে দল যেভাবে নির্দেশনা দিবে, সেভাবে সবাইকে কাজ করার পরামর্শ দেন তিনি।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান পাটোয়ারী, যুবদল নেতা সাইফুল করিম মিনার তাজুল ইসলাম সুমন, বিএনপি নেতা কাজী জাহাঙ্গীর আলম, বিল্লাল হোসেন খোকন, ফখরুল ইসলাম পাটোয়ারী, আমিমূল এহসান হৃদয়।

বিজ্ঞাপন

হাজীগঞ্জ উপজেলা বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল বাসার , আহসান কলিম, মনির হোসেন সর্দার, কাজী জসিম উদ্দিন, ইয়াসিন আরাফাত অনিক, মিজানুর রহমান, দিলদার হোসেন কেসলু, সালাউদ্দিন আহমেদ ফারুক প্রমুখ।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা