শাহরাস্তিতে বন্যায় ক্ষতিগ্রস্থ ২৫ পরিবারের মাঝে ২০ হাজার টাকা করে প্রদান

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২০, ২০২৪ | ৭:২৮
Link Copied Successfully!

শাহারাস্তিতে বন্যায় ক্ষতিগ্রস্থ ২৫ পরিবারের মাঝে ২০ হাজার টাকা করে নগদ আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

২০ নভেম্বর বুধবার শাহারাস্তি উপজেলার রিভারভিউ কফি হাউজে আমেরিকার প্রবাসী মতলব সমিতি ইনক অর্থায়নে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

আর্থিক সহায়তা অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষ মানুষের জন্য। এটা মতলবের আমেরিকা প্রবাসীরা প্রমাণ করেছে। বন্যা পরবর্তী ক্ষতিগ্রস্থ দরিদ্র ও অহসায় পরিবারের ঘর-বাড়ী মেরামতের জন্য পরিবার প্রতি ২০ হাজার টাকা দেয়া হয়েছে। নগদ অর্থ পেয়ে খুশি ২৫ পরিবার।

বিজ্ঞাপন

এসময় সভাপতিত্ব করেন আমেরিকা প্রবাসী মতলব সমিতি ইনক এর সাধারণ সম্পাদক নাজির উদ্দিন পাটোয়ারী সোহেল। সাংবাদিক মাসুদ রানার সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, শাহারাস্তি থানার অফিসার ইনচার্জ(ওসি) মোহাম্মদ আবুল বাশার, সাংবাদিক শামসুজ্জামান ডলার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. অচিন্ত চক্রবর্তী, অধ্যক্ষ আবুল কালাম, উপজেলা মাধ্যমিক সমিতির সভাপতি আব্দুর রহিম, উপজেলা মাধ্যমিক সমিতির সাবেক আহবায়ক আব্দুল হান্নান ভূঁইয়া, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মনিরুজ্জামান প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা