ফরিদগঞ্জে রড মিস্ত্রি লাশ উদ্ধার

Default User
আনিছুর রহমান সুজন
আপডেটঃ অক্টোবর ২১, ২০২০ | ৬:৫৫
Link Copied Successfully!

ফরিদগঞ্জ উপজেলায় সেরু মিয়া (৫০) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার সকালে চরদু:খিয়া পুর্ব ইউনিয়নের সন্তোষপুর গ্রাম থেকে এই লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরণ করে পুলিশ। পেশায় রড মিস্ত্রি সেরু উপজেলার সন্তোষপুর গ্রামের মৃত সাধক আলী বেপারির ছেলে ও এক কন্যা সন্তানের জনক।

নিহত সেরু মিয়ার ছোট ভাই বিল্লাল জানায়, সেরু মিয়া তার দ্বিতীয় স্ত্রী-সন্তানকে নিয়ে উপজেলার সন্তোষপুর গ্রামের দাই বাড়িতে বসবাস করে। স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়ই ঝগড়া-বিাবদ লেগেই থাকতো। ৭/৮দিন পূর্বেও তাদের মধ্যে ঝগড়া-বিবাদ ও স্বামী-স্ত্রীতে মারামারি হয়। এতে সেরু মিয়া অসুস্থ্য হয়ে পড়ে। একপর্যায়ে মঙ্গলবার রাতে বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। জীবদ্দশায় সেরু মিয়ার স্ত্রী তাকে বেদম পিটিয়েছে। এতে সে ঘাড়ে প্রচন্ড ব্যথা অনুভব করে। তাকে চিকিৎসা করাতে চাঁদপুর সদর হাসপাতালে নিতে চাইলেও তার স্ত্রী বাঁধ সাধে।

বিজ্ঞাপন

এ ব্যাপারে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক আবদুল কুদ্দুছ জানান, একটি জিডি মূলে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট আসলে বলা যাবে কি কারনে তার মৃত্যু হয়েছে। তবে সুরতহাল রিপোর্টে কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা