কালবেলায় হাজীগঞ্জ প্রতিনিধি হলেন মোঃ জহির হোসেন

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ১৫, ২০২৪ | ২:৫০
Link Copied Successfully!

দেশের শীর্ষস্থানীয় পত্রিকা দৈনিক কালবেলায় চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলা প্রতিনিধি হয়েছেন মোঃ জহির হোসেন।

১৫ নভেম্বর শুক্রবার থেকে এ নিয়োগ কার্যকর হয়।এর আগে ১০ নভেম্বর এক স্বাক্ষরে এ নিয়োগ দেন কালবেলার সম্পাদক ও প্রকাশক সন্তোষ শর্মা।

এদিকে ওই নিয়োগপত্রসহ পত্রিকার টি-শার্ট, প্যাডসহ উপহার সামগ্রী মোঃ জহির হোসেনের হাতে তুলে দিয়ে তাকে শুভকামনা জানান দৈনিক কালবেলার চাঁদপুর জেলা প্রতিনিধি অমরেশ দত্ত জয়।

বিজ্ঞাপন

জানা যায়, মোঃ জহির হোসেন ২০২০ সাল হতে স্থানীয় পত্রিকায় মাঠ পর্যায়ের রিপোর্টিংয়ে যুক্ত হন।সেখানে তিনি দৈনিক আমাদের কন্ঠ, সাপ্তাহিক হাজীগঞ্জ, সাপ্তাহিক ত্রিনদী পত্রিকায় কাজ করেছেন। তিনি বর্তমানে হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির ক্রিড়া বিষয়ক সম্পাদকসহ বেশ কয়েকটি সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সাথেও জড়িত রয়েছেন।

এক সাক্ষাৎকারে মোঃ জহির হোসেন বলেন, বর্তমান সময়ে সবচেয়ে বেশি পাঠক জনপ্রিয় পত্রিকা দৈনিক কালবেলা। আমি এই পত্রিকার সহযাত্রী হয়ে পথচলা শুরু করলাম। চেষ্টা থাকবে পত্রিকার সুনাম ধরে রাখতে হাজীগঞ্জের মাঠ পর্যায়ের প্রান্তিক সংবাদগুলোও এই পত্রিকার মাধ্যমে তুলে ধরা। আমাকে অর্পিত দায়িত্ব পালনে প্রেসক্লাব নেতৃবৃন্দ, প্রশাসনসহ সুশীল ও রাজনৈতিক সমাজের সবাই সহযোগিতা করবেন এমনটাই প্রত্যাশা করছি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা