হাজীগঞ্জে স্থাপনা নির্মাণ করে ভূমি দখলে চেষ্টা, পাল্টাপাল্টি অভিযোগ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২৮, ২০২৪ | ৯:১৬
Link Copied Successfully!
হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নে জোরপূর্বক স্থাপনা নির্মাণ করে ভূমি দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। রোববার (২৭ অক্টোবর) সকালে ইউনিয়নের সন্না গ্রামে এ ঘটনা ঘটে। ওই গ্রামের হানিফ মিজির বিরুদ্ধে এমন অভিযোগ করেন ভুক্তভোগী মো. খায়রুজ্জামান খোকা (৫৫)। তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯, হাজীগঞ্জ থানা পুলিশ ও সংবাদকর্মীদের এমন অভিযোগ করেন। তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন হানিফ মিজি।
খায়রুজ্জামান খোকা জানান, ১৯৯৫ সালে ইউনিয়নের সিএস ১৯৫নং হাল ৩৮নং সন্না মৌজার ২৩৬৯ ও ২৩৭০ দাগে তিনি ৫২ শতাংশ ভূমি ক্রয় করে গত প্রায় ২৯ বছর যাবৎ ভোগ-দখলে আছেন। এর মধ্যে ওই এলাকার হানিফ মিজি একই দাগের মধ্যে ২১.৬৯ শতাংশ ভূমি ক্রয় দাবি করে তাঁর দখলকৃত সম্পত্তির মধ্যে কিছু অংশ জোরপূর্বক দখলের চেষ্টা করছেন। বিষয়টি সমাধানের জন্য তিনি আদালতে মামলা করেছেন। যা চলমান রয়েছে।
তিনি বলেন, আদালত ছাড়াও আমি হাজীগঞ্জ থানায় অভিযোগ দিয়েছি। যার তদন্তে ছিলেন, এসআই গোপিনাথ। বর্তমানে অভিযোগটি আছে এসআই মো. বিল্লাল হোসেনের কাছে। এখন আদালতে ও থানায় মামলা চলমান থাকার পরও রোববার সকালে হানিফ মিজি লোকজনকে দিয়ে আমার ভোগ-দখলীয় সম্পত্তি তার দখলে নেওয়ার চেষ্টা করলে আমি ৯৯৯, থানা ও সাংবাদিকদের জানিয়েছি। পরে পুলিশ ও সাংবাদিক ঘটনাস্থলে এসে বিষয়টি স্বচক্ষে দেখেছে।
তিনি বলেন, এই সম্পত্তিতে হানিফ মিজি ১৪৫ ধারায় আদালতে স্থিতাবস্থা চেয়ে আবেদন করেছে এবং আদালত তা মঞ্জুর করেছে। অথচ তিনি বাদী হয়ে ওই স্থিতাবস্থা ভঙ্গ করে জোরপূর্বক স্থাপনা নির্মাণের চেষ্টা করছেন। আমি আপনাদের (সাংবাদিক) মাধ্যমে আদালত, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর কাছে ন্যায়-বিচার প্রার্থনা করি।
এ দিকে অভিযোগ অস্বীকার করে হানিফ মিজি বলেন, খায়রুজ্জামান খোকা যার কাছ থেকে ৫২ শতাংশ জায়গা (ভূমি) কিনেছেন, তিনি হিস্যা অনুযায়ী ২৯ শতাংশের মালিক। যার ফলে অভিযোগের ভিত্তিতে এসিল্যান্ড অফিস তাঁর খারিজ বাতিল করে যতটুকু সঠিক তাকে ততটুকুর রায় দিয়েছে। আমার সাথে খোকা কিংবা তিনি যার কাছ থেকে জায়গা কিনেছেন, তাঁর সাথে ক্রয়-বিক্রয়ের সর্ম্পক নেই। আমি অন্য মালিকের কাছ থেকে জায়গা কিনেছি।
তিনি উল্টো অভিযোগ করে বলেন, খায়রুজ্জামান খোকা আমার ক্রয়কৃত ২১.৬৯ শতাংশ জায়গা জোরপূর্বক দখলের চেষ্টা করছেন। যার ফলে আমি আদালতে ১৪৫ করেছি। পরবর্তীতে ১৪৫ প্রত্যাহার করে নিয়েছি। শনিবার রাতে আমার দখলকৃত স্থাপনা তিনি ভেঙ্গে ফেলেছেন। ওই স্থাপনা আমি লোকজন দিয়ে রোববার সকালে সংস্কার করেছি। অথচ তিনি আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ রটাচ্ছেন। এ বিষয়ে স্থানীয়ভাবে এবং থানায় বেশ কয়েকবার বসা হয়েছে, কিন্তু তার অসহযোগিতার কারণে কোনো কিছুর সমাধান হয়নি বলে জানান হানিফ মিজি।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, সম্পত্তিগত বিরোধের বিষয়টি আদালতের মাধ্যমে সমাধান হবে। আর থানায় দায়েরকৃত অভিযোগের বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা