হাজীগঞ্জে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবদলের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

খালেকুজ্জামান শামীম চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২৭, ২০২৪ | ১০:২৩
Link Copied Successfully!

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে হাজীগঞ্জে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ক্যাম্পে তিন শতাধীক রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ প্রদান করা হয়। রোববার (২৭ অক্টোবর) দিনব্যাপী অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পের আনুষ্ঠানিক উদ্বোধন ও আলোচনা সভায় বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রিয় নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপির সাবেক সভাপতি ও হাজীগঞ্জ-শাহরাস্তি বিএনপির প্রধান সমন্বয়ক ইঞ্জি. মমিনুল হক।

উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে এবং উপজেলা যুবদলের সাবেক আহবায়ক আকতার হোসেন দুলালের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব ইমাম হোসেন, সাবেক সাধারণ সম্পাদক এম.এ রহিম পাটওয়ারী, ফরিদগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ডা. একে আজাদ, হাজীগঞ্জ পৌর বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খোরশেদ আলম ভুট্টু প্রমুখ।

পৌর যুবদলের সাবেক আহবায়ক মিজানুর রহমান সেলিমের উপস্থাপনায় এসময় আরও বক্তব্য রাখেন, উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব কাজী জসিম উদ্দিন, সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক হুমায়ুন কবির সুমন, পৌর যুবদলের সাবেক সদস্য সচিব মো. বিল্লাল হোসেন পাটওয়ারী প্রমুখ। বক্তব্য শেষে ডা. একে আজাদের সার্বিক তত্ত্বাবধানে চিকিৎসা সেবা কার্যক্রম শুরু করেন, ডা. শামিম আহমেদ, ডা. স্মরণ ইমরোজ, ডা. নজিবুল আলম মিয়াজী, ডা. জান্নাত আরা ঝুমু ও ডা. আবুল কালাম আজাদ।

বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মো. বিল্লাল হোসেন বেলাল, সদস্য সচিব সাইফুল ইসলাম চৌধুরী মিঠু, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি মো. ইমান হোসেন, পৌর যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক তাজুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মজিবুর রহমান, সাবেক সদস্য সচিব শাহিন মজুমদার, পৌর শ্রমিক দলের সভাপতি রাশেদ আলম হিরা, সাধারণ সম্পাদক সোহেল রানা, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক এস.এম ফয়সাল হোসাইন, সাবেক সদস্য সচিব জুয়েল রানা তালুকদার, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক মো. আবু ইউছুফ, সাবেক সদস্য সচিব দ্বীন ইসলাম টগর প্রমুখ।

ক্যাম্পে স্বেচ্ছাসেবকের দায়িত্ব পালন করেন, স্থানীয় বিএনপি নেতা এম.এ রহিম পাটওয়ারী, শাহাদাত তালুকদার, নাজমুল হাছান রাজন, মনির হোসেন, যুবনেতা ডা. জহির হোসেন, আমজাদ হোসেন, ইয়াছিন বেপারি, বিক্রম হোসেন, সুমন তালুকদার, শুকুর আলম, কামাল উদ্দিন ফারুক, শ্রমিক নেতা অলিল, ছাত্রনেতা মাইনুদ্দিন, হোসেন, মিল্লাদ সরদার, হিমেল সরকার, সোহেল রানা, আলামিনসহ পৌর ৭ ও ৮নং বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল ও অঙ্গ-সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা