চাঁদপুরে ইলিশ ধরায় ৩৬ জেলে আটক, ১৪ নৌকা জব্দ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২৬, ২০২৪ | ৪:২৬
Link Copied Successfully!

চাঁদপুর নৌ-অঞ্চলে মা ইলিশ ধরার অপরাধে ৩৬ জেলেকে আটক করেছে জেলা প্রশাসনের সমন্বিত টাস্কফোর্স। গত ২৪ ঘণ্টায় পদ্মা-মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। এ সময় ৫ লাখ ৪৬ হাজার মিটার জাল, ২৯০ কেজি ইলিশ মাছ ও ১৪টি নৌকা জব্দ করা হয়। এ ছাড়া ৩৬ জেলের মধ্যে ২৩ জনকে বিভিন্ন মেয়াদে সাজা ও দুই জনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বাকিরা অপ্রাপ্ত বয়সী হওয়ায় মুচলেকা নিয়ে পরিবারের কাছে তুলে দেওয়া হয়।

পদ্মা-মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করেন চাঁদপুর নৌ পুলিশ অঞ্চলের পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান। তিনি জানান, এই অভিযানে চাঁদপুর আনন্দবাজার মেঘনা নদী এলাকা থেকে মো. সাগর বেপারি (২৮), মো. শরীফ হোসেন (২৬), মো. আল আমিন (২৬), মিঠুন মল্লিক (২২), মো. নাঈম কুরালী (১৪) এবং মো. ইয়াসিন খাঁনসহ (১৬) মোট ছয় জনকে নৌকাযোগে মাছ ধরার সময় আটক করা হয়। তাদের কাছ থেকে ৩১০০ মিটার কারেন্ট জাল ও একটি নৌকা জব্দ করা হয়। এ ঘটনায় তিনটি মামলা করা হয়েছে।

অপরদিকে মতলব উত্তর থানার মোহনপুর নদী এলাকা থেকে জয়দেব (৩০), সুকুমার বর্মণ (২৫) এবং বিকাশ বর্মণ (৩০) নামে আরও তিন জনকে মাছ ধরার সময় আটক করা হয়। তাদের কাছ থেকে ১২০০ মিটার কারেন্ট জাল ও একটি নৌকা জব্দ করা হয়েছে। এ ঘটনায়ও একটি মামলা করা হয়েছে।

বিজ্ঞাপন

অভিযানে উপস্থিত ছিলেন, চাঁদপুর নৌ অঞ্চলের সহকারী পুলিশ সুপার জনাব ইমতিয়াজ আহম্মেদ, পিপিএম, চাঁদপুর নৌ থানার অফিসার ইনচার্জ জনাব একেএম ইকবাল, মোহনপুর নৌ ফাঁড়ির ইনচার্জ জহির উদ্দিনসহ নৌ পুলিশের অন্যান্য সদস্যবৃন্দ।

পরে পুলিশ সুপার স্থানীয় মৎস্যজীবী ও আড়তদারদের সঙ্গে মতবিনিময় করেন। তিনি বলেন, ‘ইলিশ আমাদের জাতীয় সম্পদ। মা ইলিশকে রক্ষা করা আমাদের সকলের দায়িত্ব। মা ইলিশ সংরক্ষণে চাঁদপুর অঞ্চলে নৌ পুলিশ সার্বক্ষণিক নদীতে মোতায়েন থাকবে এবং সিভিল প্রশাসন ও কোস্টগার্ডের সমন্বয়ে যৌথ অভিযান পরিচালিত হবে। আগামী ৩ নভেম্বর পর্যন্ত ইলিশ মাছ ধরা সম্পূর্ণ নিষিদ্ধ।’

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে মুক্ত দিবস, শহিদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি সভা অনুষ্ঠিত চাঁদপুর ল্যাবরেটরি স্কুলে উৎসবমুখর ক্লাস পার্টি অনুষ্ঠিত মতলব মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠান হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২ হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ মতলব উত্তরে জামায়াত নেতার বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার, সংবাদ সম্মেলনে ক্ষমাপ্রার্থনা ফরিদগঞ্জ মুক্ত দিবস পালিত জেলা প্রশাসক গোল্ডকাপ: মতলব উত্তরকে হারিয়ে ফাইনালে চাঁদপুর সদর মতলবে নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতা গ্রেপ্তার চাঁদপুর লঞ্চঘাটে ৩ কেজি গাঁজাসহ একজন গ্রেফতার হাজীগঞ্জে ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু ভাতিজার মোবাইলে পিস্তলের ছবি, পুলিশের অভিযান চাচাসহ গ্রেফতার, বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার চাঁদপুরের প্রবীণ ব্যবসায়ী নেতা ও সমাজসেবক জাহাঙ্গীর আখন্দ সেলিম আর নেই হাজীগঞ্জে অগ্নিকাণ্ডে ভাইয়ের পর দগ্ধ শিশু মরিয়মের মৃত্যু, দুই সন্তানকে হারিয়ে দিশেহারা মা-বাবা সেনাপ্রধানকে পাশে নিয়ে সামরিক যান চালালেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১১৪৫ অধিনস্থ স্টাফের শিশু সন্তান মেঝেতে ঘুমাতে দেখে দোলনা কিনে দিলেন পৌর প্রশাসক চাঁদপুরে ১০ কেজি গাঁজাসহ ২ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জে মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড হাজীগঞ্জ বালিকা সপ্রাবিতে প্রধান শিক্ষক জান্নাতুল ফেরদাউসের যোগদান