ঘুর্ণিঝড় ‘দানা’ মোকাবেলায় চাঁদপুরে প্রস্তুত ৪৬৪ আশ্রয়কেন্দ্র

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ অক্টোবর ২৪, ২০২৪ | ১০:২৮
Link Copied Successfully!

বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘দানা’ ভয়াল রূপ ধারণ করে স্থলভাগের দিকে ধেয়ে আসতে শুরু করেছে। যার প্রভাব চাঁদপুরে পড়তে শুরু করেছে। আর এ জন্য চাঁদপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রস্তুতি নেয়া হচ্ছে। ইতোমধ্যে ঘূর্ণিঝড় প্রতিরোধে ৪৬৪টি আশ্রয় কেন্দ্র প্রস্তুত রাখা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় চাঁদপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় ‘দানা’ মোকাবেলায় জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরি সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিন এসব তথ্য জানান।

সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ঘুর্ণিঝড় ‘দানা’র পূর্ণ প্রভাব চাঁদপুরে এখনো দেখা না দিলেও পরবর্তী এর প্রভাব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। যার প্রেক্ষিতে নদী তীরবর্তী সদর, হাইমচর, মতলব উত্তর উপজেলাসহ চরাঞ্চলে সব ধরণের প্রস্তুতি নেয়ার জন্য উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের নির্দেশনা দেয়া হয়েছে। একই সাথে এসব এলাকার ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স দপ্তর, জনপ্রতিনিধি এবং স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীদেরকে প্রস্তুত থাকার জন্য বলা হয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, দুর্যোগকালীন সময়ে এসব এলাকার সরকারি কর্মকর্তারা নিজ নিজ এলাকায় অবস্থান করবেন। দুর্যোগকালীন সময়ে চরাঞ্চলে কোন দুর্ঘটনা হলে তাৎক্ষনিক তাদের জন্য উদ্ধারকারী দল প্রস্তুত থাকবে। সিভিল সার্জনকে অনুরোধ করে তিনি বলেন, এ সময় যেন প্রত্যেকটি স্বাস্থসেবা কেন্দ্রের চিকিৎক ও স্বাস্থ্য কর্মীরা উপস্থিত থাকেন।

ঘূর্ণিঝড়কালীন সময়ে ক্ষতিগ্রস্ত লোকদের জন্য প্রশাসনের পক্ষ থেকে ২৯৫ মেট্টিক টন (জিআর) চাল, পর্যাপ্ত পরিমান নগদ অর্থ, শিশু খাদ্য, গো খাদ্য এবং শুকনো খাবার প্রস্তুত রাখা হয়েছে।

এছাড়াও নদী উপকূলীয় এলাকায় ৪৪০টি ঘুর্ণিঝড় আশ্রয়কেন্দ্র, ১৯টি বন্যা আশ্রয়কেন্দ্র ও ৫টি মাটির কেল্লা প্রস্তুত রাখা হয়েছে।

বিজ্ঞাপন

সভায় স্থানীয় সরকারের উপপরিচালক মো. গোলাম জাকারিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মোস্তাফিজুর রহমান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নুর আলম দীন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ডা. শাফায়েত আহমেদ সিদ্দিকী, জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল ইসলাম, চাঁদপুর জেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবু মুসা মোহাম্মদ ফয়সাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. ইয়াসির আরাফাত, চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাখাওয়াত হোসেন সৈকত, ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. হেদায়েত উল্লাহ, চাঁদপুর আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ্ মো. শোয়েব প্রমুখ।

সভায় জেলার অন্যান্য উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ভার্চুয়ালি সংযুক্ত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে গুদামে শতাধিক নকল খাদ্যপণ্য, ব্যবসায়ীর জেল-জরিমানা চাঁদপুরে সন্তানকে রাসেল ভাইপার দংশন করার পর বোতলে বন্দি করে হাসপাতালে ছুটলেন বাবা মতলব উত্তরে শ্রমিক দলের মিছিল-সমাবেশ, আবার ক্ষমতায় আসতে আওয়ামী লীগকে ১২৫ বছর অপেক্ষা করতে হবে: খায়রুল হাসান বেনু চাঁদপুরে অধ্যাপক মুনতাসীর মামুনের স্ত্রী ফাতেমা মামুনের দাফন সম্পন্ন কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর