মাছ ধরতে গিয়ে সাপের কামড়ে কৃষকের মৃত্যু 

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ১, ২০২৪ | ৯:৫৫
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের রাঢ়ীকান্দি গ্রামে বিষধর খৈয়া গোখরা সাপের কামড়ে মো. লিটন খান (৪৬) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। তিনি ১ ছেলে ও ২ কন্যা সন্তানের জনক ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন ফতেপুর পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর মোহাম্মদ।

সোমবার তাকে বিকালে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। এর আগে গেল রোববার রাতে উপজেলার দক্ষিণ রাঢ়ীকান্দি গ্রামে মো. লিটন খান বাড়ির পার্শের খালের রিং চাই থেকে মাছ সংগ্রহ করতে গেলে তাকে খৈয়া গোখরা সাপ তাকে কামড় দেয়। তাৎক্ষণিক সাপটিকে রিং চাই এর মধ্যে আটকে ফেলে বাড়িতে নিয়ে আসেন মো. লিটন মিয়া। সাপের কামড়ের তীব্র ব্যথা অনুভব করলে বাড়ির লোকজব তাকে রাত ৮:৩০ মিনিটের সময় মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়। সেখানে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একই বাড়ির মো. সৈয়দ খান জানান, লিটন খান খুবই সহজ সরল প্রকৃতির লোক ছিলেন। পেশায় তিনি কৃষিকাজ করতেন এবং শখের বসে খালে বিলে মাছ শিকার করতেন। রবিবার সন্ধ্যায় তিনি পাশের বিলে রিং চাই থেকে মাছ সংগ্রহ করতে গেলে সেখানে খৈয়া গোখরা সাপ তাকে কামড় দেয়। তারপর সে সাপটিকে জীবিত অবস্থায় ওই জালের মধ্যে বন্দী করে বাড়িতে নিয়ে আসে। সাপের কামড়ের তীব্র ব্যথা অনুভব করলে তাকে হাসপাতালে নিলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করে।

বিজ্ঞাপন

এ বিষয়ে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. হাসিবুল ইসলাম জানান, খৈয়া গোখরা সাপের কামড়ে লিটন খান নামে একজনের মৃত্যু হয়েছে। এ সাপ কামড়ের পর শরীর অবশ হয়ে আসে ও মুখ দিয়ে লালা রঝরছিল।

তিনি আরও বলেন, সাপে কামড়ানোর পর তাকে দ্রুত হাসপাতালে গিয়ে চিকিৎসা নেওয়া উচিত ছিল। এসব বিষয়ে আমাদের সবাইকে সচেতন হতে হবে। আরেকটু সচেতন হয়ে দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে তিনি প্রাণে বেঁচে যেতে পারতেন।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা