বাংলাদেশ-আফগানিস্তান ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ২৯, ২০২৪ | ৪:২৪
Link Copied Successfully!

আগামী বছরের শুরুতে পাকিস্তানে অনুষ্ঠিত হবে চ্যাম্পিয়ন্স ট্রফির এবারের আসর। ওয়ানডে ফরম্যাটের এই টুর্নামেন্টের আগে মাত্র ৩টি ওয়ানডে ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের। কিন্তু দলের প্রস্তুতি সারতে আরও তিনটি ওয়ানডে ম্যাচ খেলার ব্যবস্থা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

 

নভেম্বর মাসে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। গত জুলাইয়ে বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলার কথা ছিল আফগানিস্তানের। এবার স্থগিত হওয়া সিরিজের তিনটি ওয়ানডে খেলবে তারা।

বিজ্ঞাপন

 

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হবে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে। শুরু হবে ৬ নভেম্বর। পরের দুটি হবে আগামী ৯ ও ১১ নভেম্বর।

 

বিজ্ঞাপন

রোববার (২৯ সেপ্টেম্বর) এক বিবৃতির মাধ্যমে বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজের সূচি প্রকাশ করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

 

এর আগে বিসিবি জানিয়েছিল টি-টোয়েন্টি বিশ্বকাপের পর দুটি টেস্টের পাশাপাশি, তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলবে বাংলাদেশ-আফগানিস্তান। পুরো সিরিজই হবে দেশের বাইরে। পরে এসিবি ২৫ জুলাই থেকে ৬ আগস্টের মধ্যে ভারতের গ্রেটার নয়ডায় এই সিরিজ আয়োজনের কথা জানায়।

 

যেখানে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি হওয়ার কথা ছিল। তবে পরে ব্যস্ত সূচির কারণে সেই সিরিজটি স্থগিত করে দেয় দুই দেশের ক্রিকেট বোর্ড। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিকে সামনে রেখে ওয়ানডে সিরিজটা নভেম্বরে খেলতে দুই দল।

 

আফগানিস্তান সিরিজ শেষ করে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ওয়েস্ট ইন্ডিজে পাড়ি জমাবে টাইগাররা। সেখানে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে টাইগাররা।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা