বোলিংয়ে ব্যর্থতার দিনেও সাকিবের রেকর্ড

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ২১, ২০২৪ | ৪:০০
Link Copied Successfully!

পাকিস্তান সিরিজের পর ইংল্যান্ডের কাউন্টি লিগেও দারুণ বোলিং করেছেন সাকিব আল হাসান। কিন্তু ভারতের বিপক্ষে চলমান চেন্নাই টেস্টে যেন তার সব ধার ফুরিয়ে গেছে। উইকেট তো পাচ্ছেন–ই না, উল্টো রান বিলাচ্ছেন ওয়ানডে মেজাজে। চেন্নাই টেস্টের তৃতীয় দিনও ৭ ওভার বল করে উইকেটশূন্য সাকিব দিয়েছেন ৫৯ রান। এমন ব্যর্থতার দিনে অবশ্য তিনি একটি রেকর্ড গড়েছেন।

টাইগারদের হয়ে আজ শনিবার (২১ সেপ্টেম্বর) সবচেয়ে বেশি বয়সে টেস্ট খেলার রেকর্ডটি গড়লেন সাকিব। এদিন তার বয়স দাঁড়িয়েছে ৩৭ বছর ১৮০ দিন বয়সে। এতদিন বাংলাদেশের হয়ে সর্বোচ্চ বয়সে টেস্ট খেলার রেকর্ডটি ছিল সাবেক বাঁ-হাতি স্পিনার মোহাম্মদ রফিকের। এর আগে তিনি ২০০৮ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে শেষ টেস্ট ম্যাচ খেলেছেন।

এক দশকেরও বেশি সময় ধরে বাংলাদেশ ক্রিকেটের বড় পোস্টারবয় সাকিব। একের পর এক ব্যক্তিগত মাইলফলকে তিনি নাম তুলে চলেছেন ক্যারিয়ারের চূড়ান্ত সময়ে এসেও। যদিও আগের মতো ঠিক অলরাউন্ডার সাকিবের দেখা মেলে না সহসা। তবে বিশ্ব ক্রিকেটের সেরা অলরাউন্ডারের কাতারে তার নামটাই হয়তো ওপরের দিকে থাকবে। এমন কিছু রেকর্ড গড়েছেন তিনি, যা ভাঙার অনেক বেশি সময়সাপেক্ষ ও কঠিন।

বিজ্ঞাপন

বিশ্ব ক্রিকেটে সবচেয়ে বেশি বয়সে টেস্ট খেলার রেকর্ডটি ইংল্যান্ডের উইলফ্রেড রোডসের দখলে। ১৯৩০ সালে তিনি যখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যখন তিনি শেষ টেস্ট খেলেছেন, তখন তার বয়স ছিল ৫২ বছর ১৬৫ দিন। তার টেস্ট ক্যারিয়ারও ছিল অবিস্মরণীয় ৩০ বছরের। এত লম্বা ক্রিকেট ক্যারিয়ার গড়তে বর্তমান সময়ে দেখা যায় না। আধুনিক ক্রিকেট প্রচলনের পর সবচেয়ে বেশি বয়সী হিসেবে টেস্ট খেলার রেকর্ড গড়েন পাকিস্তানের সাবেক অধিনায়ক মিসবাহ-উল হক। ২০১৭ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিনি শেষ টেস্ট খেলেছেন ৪২ বছর ৩৫১ দিন বয়সে।

এদিকে, বাংলাদেশি হিসেবে সর্বোচ্চ বয়সে টেস্ট খেলার রেকর্ড গড়লেও, মাঠের পারফরম্যান্সের কারণে অতটা আলোচিত হচ্ছেন না সাকিব। ভারতের বিপক্ষে চলমান টেস্টের দ্বিতীয় ইনিংসে তিনি ১৩ ওভারে ৭৯ রান দিয়েছেন। এর আগে প্রথম ইনিংসে ৮ ওভারে ৫০ রানের বিনিময়েও উইকেটের দেখা পাননি সাকিব। এরইমাঝে অভিযোগ উঠেছে আঙুলে চোট এমনকি অস্ত্রোপচার নিয়েও তিনি টেস্ট খেলছেন!

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা