সাকিব আল হাসানের দুর্নীতি অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ আগস্ট ২৮, ২০২৪ | ৪:৩৮
Link Copied Successfully!

বাংলাদেশে জাতীয় ক্রিকেট দলের অলরাউন্ডার সাকিব আল হাসানের বিরুদ্ধে শেয়ারবাজার কেলেঙ্কারিসহ ৬ অভিযোগ অনুসন্ধানে জন্য দুর্নীতি দমন কমিশনে (দুদক) আবেদন করেছেন একজন আইনজীবী।

বুধবার (২৮ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ে সংস্থাটির চেয়ারম্যান বরাবর সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মিলহানুর রহমান নাওমী ওই আবেদন করেন।

আবেদনে তিনি শেয়ার বাজার কেলেঙ্কারি, নিষিদ্ধ জুয়ার ব্যবসা ও জুয়া প্রতিষ্ঠানে সম্পৃক্ততা, স্বর্ণ চোরাচালানে সম্পৃক্ততা, প্রতারণার মাধ্যমে কাকড়া ব্যবসায়ীদের অর্থ আত্মসাৎ, ক্রিকেট খেলায় দুর্নীতি ও নির্বাচনী হলফ নামায় সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনেন সাকিব আল হাসানের বিরুদ্ধে।

বিজ্ঞাপন

ক্রিকেটার সাকিব আল হাসান বর্তমানে জাতীয় দলের হয়ে টেস্ট খেলতে পাকিস্তানে অবস্থান করছেন। তার বিরুদ্ধে ঢাকার আদাবর থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলনে গার্মেন্টসকর্মী রুবেল হত্যার ঘটনায় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য সাকিবসহ প্রায় শতাধিক ব্যক্তিকে সে মামলায় আসামি করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা