হাজীগঞ্জে ডাকাত আতঙ্ক: নির্ঘুম রাত কাটাচ্ছেন মানুষ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ৯, ২০২৪ | ৪:১৪
Link Copied Successfully!
চাঁদপুরের হাজীগঞ্জে ডাকাত আতঙ্ক ছড়িয়ে পড়েছে। এতে নির্ঘুম রাত পার করছে সাধারণ মানুষ।
বৃহস্পতিবার (৮ আগস্ট) রাতে উপজেলার কালচোঁ, সদর ইউনিয়ন ও পৌরসভার ৫,৭,৯,১০ ও ১১ নং ওয়ার্ডে ডাকাত আতংক ছড়িয়ে পড়ে। ওইসময় উপজেলার বিভিন্ন স্থান থেকে স্থানীয়রা চারজনকে আটক করে গণধোলাই দিয়ে ছেড়ে দেয়া হয়।
হাজীগঞ্জ উপজেলার সদর ইউনিয়নের মোশারফ হোসেন জানান, রাতে হঠাৎ করে ডাক চিৎকার শুরু হয় ডাকাত আসছে বলে। এর পর থেকে সারারাত না ঘুমিয়ে পাহারা দিয়েছেন।

 

রান্ধুনীমূড়া গ্রামের মেহরাজ শরীফ জানান, চারদিকে ডাকাতের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তাই রাত জেগে পাহারায় ছিলেন। যাতে কারোর জান-মালের ক্ষতি না হয়।

 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তোপের মুখে পড়ে দেশ থেকে পালান সরকারপ্রধান শেখ হাসিনা। এরপর থেকেই দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়েছে ডাকাত আতঙ্ক। নির্ঘুম রাত কাটাচ্ছেন সাধারণ মানুষ।

 

বিজ্ঞাপন

গেলো ৬ই আগস্ট থেকে চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বেশ কয়েকটি অঞ্চলে ছড়িয়ে পড়ে ডাকাত আতঙ্ক। সেই থেকেই জনমনে আতঙ্ক বিরাজ করছে, নির্ঘুম রাত কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা।

 

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল জানান, সেনাবাহিনীর সদস্যরা হাজীগঞ্জে অবস্থান নিয়েছে। কিছুক্ষণ পরপর টহলে যাচ্ছেন সেনাবাহিনী। আসা করছি খুব শীঘ্রই এই আতঙ্ক কাটিয়ে উঠবে সাধারণ মানুষ।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা