অকালে ঝরলো আরও এক নারী ফুটবলারের প্রাণ

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুলাই ৮, ২০২৪ | ৭:১২
Link Copied Successfully!

মাস কয়েক আগে প্রসবকালীন জটিলতায় প্রাণ হারালেন নারী ফুটবলার রাজিয়া। এবার পরপারে চলে গেলেন দেশের নারী ফুটবলের আরেক সম্ভাবনাময় মুখ মিথিলা আক্তার।

লিভার ও শ্বাসকষ্টের জটিলতায় ভুগে রবিবার (৭ জুলাই) মৃত্যুবরণ করেন এই ফুটবলার। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৩ বছর।

জাতীয় দলের নিয়মিত ফুটবলারদের নিয়ে ক্যাম্প করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেই ক্যাম্পে জায়গা হয়নি মিথিলার।

বিজ্ঞাপন

বাফুফের দেওয়া তথ্য অনুযায়ী, মিথিলা বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ ও ১৬ দলে খেলেছেন। অবশ্য বয়সভিত্তিক এই দুই দলের হয়ে কোন কোন টুর্নামেন্টে খেলেছেন, সে ব্যাপারে কোনো ধারণা দিতে পারেনি তারা।

বাফুফের আবাসিক ক্যাম্পের বাইরে থাকা নারী ফুটবলাররা খুব একটা সুযোগ-সুবিধা পান না। তাদের সুখ-দুঃখের কোনো খোঁজখবরও রাখে না বাফুফে।

বিজ্ঞাপন

নারী ফুটবলে যখন একের পর এক সাফল্যের গল্প লিখছেন সাবিনা-সানজিদারা, তখন রাজিয়া-মিথিলাদের এভাবে চলে যাওয়া মেনে নেওয়া কঠিন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা