হাজীগঞ্জে শ্রী শ্রী রাজা লক্ষ্মী নারায়ণ জিউর আখড়ার উদ্যােগে রথযাত্রা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ৭, ২০২৪ | ৮:১২
Link Copied Successfully!

হাজীগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শ্রী শ্রী জগন্নাথ দেব এর রথযাত্রা উপলক্ষে সর্বস্তরের ভক্তবৃন্দের অংশগ্রহণে মঙ্গল শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেলে হাজীগঞ্জ পশ্চিম বাজারস্থ শ্রী শ্রী রাজালক্ষ্মী নারায়াণ জিউর আখড়া থেকে রথযাত্রাটি বের হয়ে কুমিল্লা-চাঁদপুর আঞ্চলিক মহাসড়কের হাজীগঞ্জ বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে আখড়ায় এসে সমবেত হয়।

 

বিজ্ঞাপন

এরপর শ্রী শ্রী রাজালক্ষ্মী নারায়াণ জিউর আখড়া পরিচালনা পর্ষদের সদস্য সচিব দীলিপ কুমার সাহার সভাপতিত্বে ও সদস্য সত্য ব্রত ভদ্র মিঠুনের সার্বিক তত্ত্বাবধানে আখড়া প্রাঙ্গনে ধর্মীয় সংগীত, গীতাপাঠ ও ভক্তবৃন্দের প্রসাদ বিতরণের মধ্য দিয়ে আগমনি রথযাত্রার শেষ হয়।

 

এসময় শ্রী শ্রী রাজালক্ষ্মী নারায়াণ জিউর আখড়া পরিচালনা পর্ষদের সদস্য সঞ্জয় কর্মকার,প্রানকৃষ্ণ সাহা মনা, উপজেলা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি স্বপন পাল,পৌর শাখার সভাপতি লিটন পাল,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ হাজীগঞ্জ উপজেলার গ্রন্থ ও প্রকাশনা সম্পাদক প্রদীপ কুমার দাসসহ অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

 

পূর্ণতা লাভের আশায় শ্রী শ্রী রাজালক্ষ্মী নারায়াণ জিউর আখড়ায় প্রতিবছর অনুষ্ঠিত শ্রী শ্রী জগন্নাথ দেবের আগমনি রথযাত্রা ও উল্টো রথযাত্রার এই উৎসবে হাজীগঞ্জসহ জেলার বিভিন্ন উপজেলা ও পাশ্ববর্তী জেলা থেকে শত শত সনাতন ধর্মালম্বীরা যোগ দিয়ে থাকেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা