হাজীগঞ্জে কুকুরের কামড়ে আহত ২০

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ৪, ২০২৪ | ৬:১১
Link Copied Successfully!

হাজীগঞ্জ পৌরসভা এলাকায় কুকুরের কামড়ে শিশু, নারী, বৃদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত পৌরসভাধীন ৭ ও ৮নং ওয়ার্ডের টোরাগড় এলাকায় এ ঘটনা ঘটে। একদিনে আহত ১১ জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়।

 

বিজ্ঞাপন

আহতরা হলেন, টোরাগড় গ্রামের সাইফুল (৩৫), শিহাব (১৩), আব্দুর রহমান (৪), রেজিয়া (৭০), বাচ্চু মজুমদার (৬০), মেহরাজ (৬), কাজল (৪০), নুসরাত (১০), ফাহিম (১৬), নুরজাহান (৫) ও মেহেরাজ(৬) ।

 

এর আগে বুধবার বিকালে কুকুরের কামড়ে আহত হয় আরো ৯ জন। তারা জেলার হাজীগঞ্জ উপজেলার তামান্না আক্তার(৯), আশরাফুল (৮), বাদল(২৫), বাচ্চু মজুমদার (৩৫), ফারুক হোসেন(৩৪), কচুয়া উপজেলার সুরাইয়া ইসলাম (৯) ও শাহরাস্তি উপজেলার আরমান হোসেন(২০)।

বিজ্ঞাপন

 

আহত সিহাবের দাদা জানান, সিহাব ফুটবল খেলতে বাড়ির পাশ্বে মাঠে যায়। সেখানে কুকুর দৌঁড়ে এসে কামড় দেয়। স্থানীয় বাসিন্দা মো. টিটু জানান, একটি কুকুর দৌঁড়ে এসে যাকেই সামনে পেয়েছে এবং বসতঘরে প্রবেশ করে কয়েকজনকে কামড় দিয়েছে। এতে শিশু, কিশোর, নারী ও বৃদ্ধসহ আহত হয় ২০জন।

 

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা ডা. মো. গোলাম মাওলা নঈম জানান, কুকুরের কামড়ে আহতরা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। আহত সবাইকে একটি করে জলাতঙ্ক প্রতিষেধক দেওয়া হয়েছে এবং প্রথম ডোজের ৩ দিন পর দ্বিতীয় ডোজ, ৭ দিন পর তৃতীয় ডোজ এভাবে ৫টি ডোজ (প্রতিষেধ ইনজেকশন) নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা