ভোরে মাঠে নামছে আর্জেন্টিনা, কেমন হবে মেসিহীন একাদশ?

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ৯, ২০২৪ | ৭:৪৩
Link Copied Successfully!

লিওনেল মেসি থাকছেন না আর্জেন্টিনার শুরুর একাদশে। তিনি খেলবেন বদলি হিসেবে। আর্জেন্টিনার ফুটবলে এমন দিন দেখা গিয়েছিল ২০২৩ সালের ১২ অক্টোবর। প্যারাগুয়ের বিপক্ষে সেই ম্যাচে মেসি নেমেছিলেন বদলি হিসেবে। আগামীকাল ভোরে ইকুয়েডরের বিপক্ষে আরেকবার দেখা যাবে এমন কিছু। কোচ লিওনেল স্কালোনি নিজেই নিশ্চিত করেছেন এই খবর।

ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামার আগে কোচ স্কালোনি জানান, মেসিকে আগামীকাল দর্শকরা খেলতে দেখবেন। অবশ্য সে কিছু সময়ের জন্য মাঠে নামবে। আমাদের প্রত্যেক খেলোয়াড় কতক্ষণের জন্য মাঠে নেমে খেলতে পারছেন সেটা নিয়ে ভালোভাবে চিন্তা করতে হবে। তবে এমন কথার মাধ্যমে মেসিকে বদলি হিসেবেই দেখা যাবে তার নিশ্চয়তা দেননি স্কালোনি। যদিও শুরুর একাদশে থাকছেন না, সেটাই অনেকটা নিশ্চিত বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।

এদিকে লিওনেল মেসির মতোই শুরুর একাদশ মিস করতে পারেন এনজো ফার্নান্দেজ এবং নাহুয়েল মলিনা। দুজনেই ইনজুরি থেকে ফিরে আসার প্রক্রিয়ায় আছেন। শুরুর একাদশে জায়গা না মিললেও তাদের দেখা যেতে পারে বদলি হিসেবে। রিহ্যাবের শেষ পর্যায়ে থাকা এই দুজন কোপা আমেরিকায় ফিট হবেন কি না, তা যাচাই করতে চান স্কালোনি।

বিজ্ঞাপন

মলিনার পরিবর্তে গনজালো মন্তিয়েলকে দেখা যেতে পারে ইকুয়েডরের বিপক্ষে। আর এনজোর বদলে দেখা যেতে পারে লিয়ান্দ্রো পারেদেসকে। আর ক্লাবে কম সময় পাওয়া জিওভান্নি লো সেলসো বা হুলিয়ান আলভারেজকে শুরুর একাদশে রাখার সম্ভাবনাই বেশি।

কেমন হতে পারে আর্জেন্টিনার একাদশ  

গোলবারের নিচে এমিলিয়ানো মার্টিনেজ ফিরছেন তা একপ্রকার নিশ্চিত। ডিফেন্সে ক্রিশ্চিয়ান রোমেরো এবং লিসান্দ্রো মার্টিনেজ জুটি। ডানপ্রান্তে মন্তিয়েল আর বামে থাকবেন মার্কাস আকুনিয়া। মাঝমাঠে রদ্রিগো ডি পলের সঙ্গী হবেন লো সেলসো এবং পারেদেস।

বিজ্ঞাপন

আর মেসির অনুপস্থিতিতে আক্রমণের ডানপ্রান্তে থাকবেন অভিজ্ঞ ফরোয়ার্ড আনহেল ডি মারিয়া। মাঝে লাউতারো মার্টিনেজ এবং হুলিয়ান আলভারেজকে সেকেন্ড স্ট্রাইকার হিসেবে দেখা যেতে পারে। বিকল্প হিসেবে ডি মারিয়া খেলতে পারেন নাম্বার টেন রোলে। আর লাউতারো-আলভারেজ খেলবেন স্ট্রাইকিং জুটি হিসেবে।

আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ

এমিলিয়ানো মার্টিনেজ, ক্রিশ্চিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্টিনেজ, গনজালো মন্তিয়েল, মার্কাস আকুনিয়া, রদ্রিগো ডি পল, জিওভান্নি লো সেলসো, লিয়ান্দ্রো পারেদেস, আনহেল ডি মারিয়া, লাউতারো মার্টিনেজ, হুলিয়ান আলভারেজ। ম্যানেজার: লিওনেল স্কালোনি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন আদালতের রায় পেয়েও নিজ জায়গায় থাকতে পারছেন না শাহনাজ ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চাঁদপুরে ফসল ও ইটভাটার ক্ষতি, স্থবির জনজীবন চাঁদপুরে আবারও বাড়ছে হাম আক্রান্ত শিশু, ফ্লোরেই চলছে চিকিৎসা