কচুয়ায় মাদক পাচারকারী দলের তিন নারী গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ মে ৩১, ২০২৪ | ১০:১৪
Link Copied Successfully!

চাঁদপুরের কচুয়া থানা পুলিশের বিশেষ অভিযানে ১২ কেজি গাঁজাসহ সংঘবদ্ধ মাদক পাচারকারী দলের সদস্য হেলেনা বেগম (৩৫), নাজমা (৫০) ও রূপা আক্তার (৩৫) গ্রেপ্তার হয়েছে।

শুক্রবার (৩১ মে) দুপুরে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করার পর চাঁদপুর আদালতে সোপর্দ করা হয়েছে। বিকেলে এসব তথ্য নিশ্চিত করেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান।

গ্রেপ্তার হেলেনা বেগম কুমিল্লা জেলার কোতয়ালী থানার শাসনগাছা গাজী বাড়ীর মৃত আজিজ মিয়ার মেয়ে, নাজমা একই উপজেলার ধর্মপুর গ্রামের মৃত জামাল হোসেনের স্ত্রী এবং রুপা আড়াইওড়া নমসোদ পাড়ার সাইফুল ইসলামের স্ত্রী।

বিজ্ঞাপন

এর আগে বৃহস্পতিবার (৩০ মে) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) মামুনুর রশিদ সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার কড়ইয়া ইউনিয়নের শ্রীরামপুর বিল্লালের মাছের প্রজেক্টের সামনে পাঁকা রাস্তার ওপর থেকে তল্লাসি চালিয়ে ১২কেজি গাঁজাসহ তাদের গ্রেপ্তার করেন।

পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক পাচারকারী সদস্যরা জানান, জব্দকৃত ১২ কেজি গাঁজা কুমিল্লা জেলার সীমান্তবর্তী এলাকা হতে কমমূল্যে ক্রয় করে অধিক মূল্যে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিলেন। পুলিশের অপরাধ রেকর্ড পর্যালোচনা করে তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মাদক মামলার তথ্য পাওয়াগেছে।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান বলেন, এ ঘটনায় আসামীদের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে এবং আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনায় মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত আছে।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা