ছাদ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে নারীর মৃত্যু

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ মে ২৯, ২০২৪ | ২:২৫
Link Copied Successfully!
চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভার খাটরা এলাকায়  সাততলা বাড়ীর ছাদ পরিষ্কার করতে গিয়ে বিদ্যুৎ স্পর্শে এক নারীর মৃত্যু হয়েছে।
বুধবার সকালে হাজীগঞ্জ-চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক সংলগ্ন খাটরা এলাকার মায়া ভিলার ছাদে এই দুর্ঘটনায় ঘটে।
স্থানীয় বাসিন্দা সুমন মিয়া পপুলার বিডিনিউজকে বলেন, ভবনের সাত তলার ছাদে রেখা বেগম পরিষ্কার করতে উঠে। ওইসম আগে থেকে ছাদে জমে থাকা পানি ও বিদ্যুৎতের তার জড়ানো ছিলো। সেখানে বিদ্যুৎস্পর্শে  মারা যান রেখা বেগম। পরে তাকে  ছাদে পড়ে থাকতে দেখতে পেয়ে দ্রুত হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পারিবারিক সূত্রে জানা গেছে,  মৃত কামিজ মিয়ার মেয়ে মায়া ও রেখা দুই বোন। গেলো তিরিশ বছর পূর্বে মৃত রেখা বেগম (৪৫) এর স্বামী মারা যান। তারপর থেকে বাবার বাড়ি ও বোন মায়ার ভবনে থাকতেন।
হাজীগঞ্জ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুর রশিদ জানান, এই ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হবে।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা