ফরিদগঞ্জ-কালির বাজার সড়কের নির্মাণ কাজ পরিদর্শন করলেন নির্বাহী প্রকৌশলী 

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ অক্টোবর ৬, ২০২০ | ৭:২৯
Link Copied Successfully!
ফরিদগঞ্জ উপজেলা সদরের অন্যতম প্রধান সড়কে কালির বাজার সড়কের আরসিসি ঢালাই কাজের সাথে যতটুকু সম্ভব ড্রেন অর্ন্তভুক্ত করার লক্ষ্যে স্থান পরিদর্শন করেছেন চাঁদপুর জেলা প্রকৌশল বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: ইউনুছ হোসেন বিশ্বাস।
 সোমবার দুপুরে তিনি থানা রোড থেকে কালির বাজার চৌরাস্তা পর্যন্ত এই সড়ক পরিদর্শনে এসে তিনি জানান, সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমানের ডিও’র ভিত্তিতে এলজিইডির প্রধান প্রকৌশলী জলাবদ্ধতা নিরসনে নির্মানাধীন সড়কের সাথে ড্রেন নির্মাণের জন্য ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়। সেই ভিত্তিতে আরসিসি ঢালাইয়ের সাথে জলবদ্ধতা রোডে যতটুকু সম্ভব ড্রেন অর্ন্তভুক্ত করে তা অনুমোদনের জন্য প্রধান কার্যালয়ে পাঠানো হয়েছে। তিনি আরো জানান, যেহেতু নির্মানাধীন সড়কটি ১২ফুট হলেও এর বেশ কয়েকটি স্থানে সড়কের কিছু অংশ থেকে যাবে। সেই অংশ দিয়ে যাতে গাড়ী চলাচলা ও বর্ষায় পানি দ্রæত নেমে যেতে পারে সেইজন্য ব্যবস্থা নেয়া হচ্ছে। এসময় তিনি দ্রæত সড়কটির নির্মাণ কাজ শুরুর জন্য ঠিকাদারকে নিদের্শ দেন। পরির্দশনের সময় তার সাথে ফরিদগঞ্জ উপজেলা প্রকৌশলী ড. জিয়াউল ইসলাম মুজমদার, সহকারি প্রকৌশলী আইউব খান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, বৃহত্তর কুমিল্লা জেলার গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্প (৩য় পর্যায়) এর ইজিপি বিজ্ঞপ্তি নং- ২২/২০১৯-২০২০ , তাং- ৪/২/২০২০২ , প্যাকেজ নং ঈএচ-৩/পয-গ১৩৮  এর আওতায় ফরিদগঞ্জ উপজেলা সদরের
অবকাঠামো উন্নয়ন প্রকল্প (৩য় পর্যায়) এর ইজিপি বিজ্ঞপ্তি নং- ২২/২০১৯-২০২০ , তাং- ৪/২/২০২০২ , প্যাকেজ নং ঈএচ-৩/পয-গ১৩৮  এর আওতায় ফরিদগঞ্জ উপজেলা সদরের থানার মোড় থেকে কালির বাজার চৌরাস্তা পর্যন্ত মোট ৮১০ মিটার সড়কের আরসিসি ঢালাইয়ের জন্য মের্সাস আজিজ এন্ড বার্দাস টিকাদার হিসেবে গত ১৩ জুলাই কার্যাদেশ পায়।
কিন্তু দুর্বল ড্রেনেজ ব্যবস্থার আরসিসি ঢালাইয়ের সড়ক নির্মাণ হলেও বর্ষায় জলাবদ্ধতা কারণে ব্যবসায়ী ও সাধারণ মানুষের দুর্ভোগ লাগব হবে না , এমন আবেদন জানিয়ে স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ জনগণ সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমান বরাবর গনস্বাক্ষরযুক্ত আবেদন দেয়। সংসদ সদস্য জনগনের এই আবেদন গ্রহণ করে গত ২৭ সেপ্টেম্বর এলজিইডির প্রধান প্রকৌশলীকে জনগণের র্দুভোগ লাগবে সড়কটি আরসিসি ঢালাইয়ের সাথে ড্রেন যুক্ত করার অনুরোধ করেন। এমপির ডিও লেটারের ভিত্তিতে প্রকল্পের পিডি জেলা নির্বাহী প্রকৌশলী ও উপজেলা প্রকৌশলীকে দ্রæত ড্রেন পরিমাপ করে  পাঠানোর জন্য নিদের্শনা দেয়। সেই মোতাবেক গত ১ অক্টোবর উপজেলা প্রকৌশলী ড. জিয়াউল ইসলাম মজুমদার এবং গতকাল  সোমবার নিবার্হী প্রকৌশলী মো: ইউনুছ হোসেন বিশ্বাস সড়কটির অবস্থা পর্যবেক্ষণ ও ড্রেন নির্মাণ বিষয়ে সরেজমিন পরিদর্শন করেন|

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা