স্ত্রী স্বামীর বাড়ি না যাওয়ায়

বিয়ের ১৫ দিনের মাথায় শ্বশুর বাড়িতে বরের আত্মহত্যা 

মজিব পাটোয়ারী
মজিব পাটোয়ারী চাঁদপুর
আপডেটঃ মার্চ ২২, ২০২৪ | ১০:১৫
Link Copied Successfully!
চাঁদপুরের হাজীগঞ্জে বিয়ের ১৫ দিনের মাথায় শ্বশুরবাড়িতে গৃহবধূকে নিতে এসে অভিমানে বিষপানে স্বামীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের সুবিদপুর উত্তর পাড়া গ্রামের প্রধানীয়া বাড়িতে এ চাঞ্চল্যকর ঘটনা ঘটে।
বৃহস্পতিবার বিয়ে করা স্ত্রী আকলিমা আক্তার (১৮)কে নিতে আসেন স্বামী মিলন মুন্সী (২৩)। সে উপজেলার ৪নং কালোচোঁ ইউনিয়নের উড়পুর মুন্সীর বাড়ির বাদল মুন্সীর ছেলে।
মিলন মুন্সীর বাবা বাদল মুন্সীর বলেন, গত ৫ মার্চ আমার ছেলের সাথে পারিবারিক ভাবে বিবাহ হয় আকলিমা আক্তারের। বিয়ের আড়াই দিন পর বাবার বাড়িতে আসলে ফিরে যেতে আর রাজি হয়নি ছেলের বউ।
বৃহস্পতিবার আমার ছেলে তার বউকে নিতে তার শ্বশুর বাড়ি যায়। সেখানে তার শাশুড়ি শাহানারা বেগম (শানু) তার মেয়েকে দিবেনা বলে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে।  ছেলে পকেট থেকে বিষের বোতল নিয়ে খেয়ে ফেলে। স্থানীয় চিকিৎসা শেষে কুমিল্লায় নেওয়ার পথে মৃত্যু হয়।
গৃহবধূ আকলিমা আক্তারের বড় বোন আয়শা আক্তার ও তার বাবা আব্দুর রহিম জানান, মেয়ে বিয়ে দেয়ার পর বুঝতে পারে ছেলের কয়েকটি সমস্যা রয়েছে। যার কারনে এর আগেও দুই বার তারা আকলিমাকে নিতে আসলে দেয়া হয়নি।
এ বিষয়ে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ বলেন, মূলত এই ছেলে আগেও একবার গ্রেফতার হয়েছে। তার বাবাকেও মারধর করতো। সে নেশাগ্রস্ত থাকে। যার কারণে উত্তেজিত থাকে এবং মানষিক সমস্যাও রয়েছে। এই ঘটনায় মিলন মুন্সীর বাবা বাদল মুন্সী থানায় একটি মামলা করেছেন।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা