কুমিল্লায় উদ্ধার হওয়া লাশটি জামালপুরের কাউন্সিলরের

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ২১, ২০২৪ | ১:৫০
Link Copied Successfully!

কুমিল্লার চৌদ্দগ্রামে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশ থেকে হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশ শনাক্তের পর জানা গেছে এটি জামালপুরের মেলান্দহ পৌরসভার ২ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. মমিনের (৪৮) লাশ। সে মেলান্দহ পৌরসভার শ্যামপুর গ্রামের ইয়াদ আলী আকন্দের ছেলে।

বুধবার (২০ মার্চ) মহাসড়কের গাংরা এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। পরিচয় শনাক্তে ফিঙ্গার প্রিন্টে এই পরিচয় উঠে এসেছে বলে জানিয়েছেন চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ ত্রিনাথ সাহা।

তিনি বলেন, পরিচয় শনাক্তের পর খবর পেয়ে মৃত কাউন্সিলরের ভাইসহ পাঁজন আত্মীয় জামালপুর থেকে রাত ১২টায় চৌদ্দগ্রাম থানায় এসে পৌঁছেছেন। এসেই ভাইসহ স্বজনরা মৃতদেহটি শনাক্ত করেছেন।

তিনি আরও জানান, পরবর্তী আইনি কার্যক্রম শেষে বৃহস্পতিবার দুপুরের আগেই তারা মৃতদেহটি নিয়ে যেতে পারবে বলে আশা করছি।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গাংরা এলাকায় অজ্ঞাতনামা একটি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে। পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় এর পরিচয় সনাক্ত করে।

পুলিশ আরও জানায়, তিনি জামালপুর জেলার মেলান্দহ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর। পাশাপাশি ইন্ডিয়ান হলুদ, জিরা ও এলাচসহ বিভিন্ন মসলার ব্যবসা করতেন। গত ১৫ মার্চ বাড়ি থেকে ব্যবসায়ীক উদ্দেশে কক্সবাজারের চকরিয়ার রওনা হয়েছিলেন। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা তাকে অন্য কোথাও হত্যা করে লাশ মহসাড়কের পাশে ফেলে যায়।

মমিনের ছেলে ফজলে রাব্বি গণমাধ্যমকে বলেন, ১৫ মার্চ ব্যবসায়ীক কাজে বিভিন্নভাবে তিনি ব্যাংকের মাধ্যমে আমার থেকে ২৬ লাখ টাকা নিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় তিনি আমাকে মুঠোফোনে বলেন, চকরিয়ার ছিরিঙ্গা বাজার থেকে ঢাকা মেট্রো-ট-২৪-৭৫১১ নামীয় একটি ট্রাকে মেলান্দহের উদ্দেশে হলুদ নিয়ে রওনা দিচ্ছেন।

তিনি আরও জানান, এরপরবাবার ব্যবহৃত মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। পরে চৌদ্দগ্রাম থানা পুলিশ ফোন করে জানায় বাবার লাশ কুমিল্লার মহাসড়কের পাশ থেকে উদ্ধার করা হয়েছে।

বিজ্ঞাপন

হআই/নি

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ