
ফরিদগঞ্জে বাস ও কাভার্ড ভ্যান সংঘর্ষ
Link Copied Successfully!

ফরিদগঞ্জে যাত্রীবাহী বোগদাদ বাস ও শাহ সিমেন্টের একটি কাভার্ড ভ্যানের মধ্যে সংঘর্ষ হলেও দুই গাড়ী চালকের দক্ষতার জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় লোকজন।
৩০ সেপ্টেম্বর বুধবার বিকালে চাঁদপুর- ফরিদগঞ্জ সড়কের ফরিদগঞ্জ সাবেক বেইলী ব্রীজ এলাকায় এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় ৩ জন আহত হয়। এদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চাঁদপুর প্রেরণ করে ফরিদগঞ্জ স্বাস্থ্যকমপ্লেক্স কর্তৃপক্ষ। জানা গেছে, বুধবার বিকালে রায়পুর- ফরিদগঞ্জ-কুমিল্লা রুটের বোগদাদ সার্ভিসের একটি বাস ও শাহ সিমেন্ট কোম্পানী একটি কাভার্ড ভ্যান চাঁদপুর- ফরিদগঞ্জ সড়কের সাবেক বেইলী ব্রীজ এলাকায় মুখোমুখি হয়ে যায়।
দুইজন চালককে সংর্ঘষ এড়াতে হার্ডব্রেক চাপলেও বাসটির পিছনের অংশে গিয়ে ট্রাকটির সংঘর্ষ ঘটে।
এই ঘটনায় নোয়াখালী জেলার সাইফুল (২৫) ও জীবন(২৯) এবং কাভার্ড ভ্যানের চালক আহত হয়। এদের মধ্যে প্রথম দুইজন ফরিদগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ও অপরজন একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি হয়। আহতের মধ্যে জীবনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে চাঁদপুর সদর হাসপাতালে প্রেরণ করে।



























