ইফতারে লেবুর শরবত খেলে উপকার না ক্ষতি!

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ মার্চ ১৪, ২০২৪ | ৪:২৬
Link Copied Successfully!

ইফতারে অনেক আইটেম থাকলেও শরবত না থাকলে পূর্ণতা পায় না আয়োজন। এক কথায় কোনো না কোনো পদের শরবত না হলে চলেই না। কারণ সারা দিন ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত থাকার পর প্রাণভরে শরবত খেতে মন চায়। ইফতারে অন্যান্য শরবতের চেয়েও লেবুর শরবত খাওয়ার প্রচলন বেশি।

প্রতিদিন লেবু খেলে তা বিভিন্ন অসুখ-বিসুখ থেকে দূরে রাখতে কাজ করে। লেবুতে থাকে প্রচুর ভিটামিন সি। এই ফল কোলাজেন সিন্থেসিসে সাহায্য করে। সেই সঙ্গে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতেও সাহায্য করে। তাই রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত লেবুর শরবত কিংবা লেবু খাওয়া উচিত। এতে বিভিন্ন অসুখের সঙ্গে লড়াই করে সুস্থ থাকা সহজ হবে।

ইফতারে তো লেবুর শরবত খাবেনই, রাতের খাবারে ভাতের সঙ্গেও খেতে পারেন লেবু। এত সিজনাল বিভিন্ন সংক্রমণ থেকে রক্ষা পাওয়া সহজ হবে। নিয়মিত লেবু খেলে তা ফ্রি ব়্যাডিকেলের ক্ষতি থেকে কোষকে রক্ষা করে। যে কারণে আপনার ত্বক থাকে সতেজ। সহজে বয়সের ছাপও পড়ে না।

বিজ্ঞাপন

লেবুতে প্রচুর জলীয় উপাদান থাকে। যে কারণে লেবু খেলে তা শরীরের তাপমাত্রা বজায় রাখতে সাহায্য করে। আবার সারাদিন রোজা থাকার পরে শরীরের পানিশূন্যতা দূর করতেও কাজ করবে লেবুর শরবত। তাই রোজায় এ ধরনের সমস্যা এড়াতে লেবুর শরবত রাখতে পারেন ইফতারে।

বিশেষজ্ঞরা বলছেন, লেবু খেলে তা আমাদের শরীরের রক্ত চলাচল স্বাভাবিক রাখতে কাজ করে, যার ফলে রক্তচাপ নিয়ন্ত্রণ করা অনেকটাই সহজ হয়ে যায়। পাশাপাশি হজমের যে কোনো সমস্যা দূর করতেও এটি ভীষণভাবে কার্যকরী। তাই রোজায় হজম সংক্রান্ত সমস্যা এড়াতে ইফতারে রাখতে পারেন লেবুর শরবত।

যদিও লেবুতে প্রচুর ক্যালোরি থাকে তবু এটি ওজন কমাতে দারুণ সাহায্য করে। লেবুর শরবত খেলে তা বহুক্ষণ পেট ভরিয়ে রাখে, যা কিনা মেদ ঝরাতে সাহায্য করে। তাই আপনার যদি বাড়তি ওজন কমানোর চেষ্টা থাকে তা হলে লেবু আপনাকে সাহায্য করতে পারে। সে ক্ষেত্রে শরবতে চিনির পরিমাণ কমিয়ে দিতে হবে।

বিজ্ঞাপন

 

হআই/নি

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা