গরমে পুদিনা পাতা খাওয়ার উপকারিতা

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুলাই ৩, ২০২৬ | ৯:২৩
Link Copied Successfully!

রান্নায় স্বাদ ও গন্ধ বাড়ানোর কাজে প্রাচীন যুগ থেকেই ব্যবহৃত হয়ে আসছে পুদিনা পাতা। আপনি কি জানেন পুদিনা পাতার নিজস্ব একটা গন্ধ আছে, যা মুহূর্তেই আপনাকে সতেজ করে তুলতে পারে? শুধু তাই নয়, এটি নানা ধরনের অসুখ দূরে রাখতেও দারুণ কার্যকরী।

প্রচণ্ড গরমে পুদিনা পাতা শরীর ভেতর থেকে ঠান্ডা রাখতে জাদুর মতো কাজ করে। এটি হজমশক্তি বাড়াতে, পানিশূন্যতা দূর করতে এবং গরমে মুখের রুচি ফেরাতে ভীষণ উপকারী। এছাড়া গরমে ঘাম ও রোদের কারণে ত্বকের জ্বালাপোড়া ও র‍্যাশ কমাতেও এটি দারুণ কার্যকর।

সিজনাল সংক্রমণ প্রতিরোধে এ পাতা বেশ কার্যকরী। দ্রুত সতেজ অনুভূতি দিতে ও মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য পুদিনা পাতা অনেক উপকারী। ভারতীয় পুষ্টিবিদ লভনীত বাত্রার মতে গরমে পুদিনা পাতা খাওয়ার অভ্যাসে পাওয়া যায় একাধিক স্বাস্থ্যগত উপকারিতা। চলুন এক নজরে জেনে নিই এ সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য-

বিজ্ঞাপন

১। হজমশক্তি উন্নত করে: গরমে প্রায়ই হজমের সমস্যা বা পেটে গ্যাস জমে। পুদিনা পাতার রস বা চা পাকস্থলীর প্রদাহ কমায় এবং হজম প্রক্রিয়াকে ত্বরান্বিত করে।

২। শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ: পুদিনায় রয়েছে শীতল প্রাকৃতিক গুণ। গরমে নিয়মিত পুদিনা ভেজানো পানি বা শরবত পান করলে শরীর সতেজ থাকে।

৩। ত্বকের যত্নে: তীব্র গরমে ত্বকের অতিরিক্ত তেল, ব্রণ ও ফুসকুড়ির সমস্যা বাড়ে। পুদিনার অ্যান্টি-ইনফ্লেমেটরি ও অ্যান্টি-ব্যাকটেরিয়াল উপাদান ত্বককে গভীরভাবে পরিষ্কার করে।

বিজ্ঞাপন

৪। রক্তচাপ নিয়ন্ত্রণে: পুদিনায় থাকা পটাসিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে ভূমিকা রাখে, যা এই গরমে হৃদযন্ত্রের জন্য অত্যন্ত ভালো।

৫। মুখের দুর্গন্ধ দূর করে: গরমে মুখ শুকিয়ে যাওয়া বা ব্যাকটেরিয়ার কারণে দুর্গন্ধের সমস্যা হতে পারে। পুদিনা পাতা চিবোলে বা এর পানি দিয়ে কুলি করলে মুখের দুর্গন্ধ দূর হয় এবং সতেজ অনুভূতি দেয়।

৬। মানসিক চাপ কমায়: পুদিনার শক্তিশালী ও সতেজ গন্ধ রয়েছে যা মানসিক চাপ কমাতে কাজ করে। ফলে শরীর ও মন সতেজ হয়ে যায় সহজেই। পুদিনার অ্যাপোপটোজেনিক এক্টিভিটিজ রক্তে কর্টিসলের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। ফলে খুব স্বাভাবিকভাবেই কমে আসে মানসিক চাপ। এই গরমে তাই খাবারের তালিকায় যুক্ত করুন পুদিনা পাতা।

৭। রক্ত ​​সঞ্চালন উন্নত করে: পুদিনা পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্ট রোম্যারিনিক অ্যাসিড আমাদের ত্বকে রক্ত ​​সঞ্চালন উন্নত করতে এবং ত্বককে হাইড্রেট করতে কার্যকরী ভূমিকা রাখে। এ ছাড়াও এটি ত্বকে ফ্রি র‌্যাডিক্যাল প্রতিরোধ করে। একই সঙ্গে বলিরেখা এবং সূক্ষ্ম রেখা পড়তে দেয় না। পুদিনা পাতায় থাকা স্যালিসিলিক অ্যাসিড এবং ভিটামিন এ-এর উপকারিতা ত্বকের সিবাম তেলের নিঃসরণ নিয়ন্ত্রণ করে।

৮। সর্দি ও কাশি দূর করে: পুদিনা পাতায় রয়েছে মেন্থল। এটি এক ধরনের সুগন্ধযুক্ত ডিকনজেস্ট্যান্ট যা কফ এবং শ্লেষ্মা ভেঙে ফেলতে সাহায্য করে। ফলে আটকে থাকা কফ বের করে দেয়া সহজ হয়। তাই সর্দি-কাশি দূর করতে কিংবা সিজনাল সংক্রমণ প্রতিরোধে এই গরমে পুদিনা পাতা খাওয়ার অভ্যাস করতে পারেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২ ২৬ ঘণ্টা পর মেঘনা থেকে রবিনের মরদেহ উদ্ধার, ঘাটে স্বজনদের আহাজারি