মেয়েকে ধর্ষণ,মায়ের অভিযোগে বাবা গ্রেফতার

Default User
পপুলার বিডিনিউজ রিপোর্ট
আপডেটঃ সেপ্টেম্বর ২৮, ২০২০ | ৫:৪৭
Link Copied Successfully!

বাবার পাশবিক নির্যাতনের শিকার হলো তারই কন্যা। নিজের ১৪ বছর বয়সী কন্যাকে ধর্ষণের অভিযোগে ঘাতক বাবা মনির হোসেন(৩৭) গ্রেফতার করেছে পুলিশ। গত (২২ সেপ্টেম্বর) ফরিদগঞ্জ উপজেলার লক্ষ্মীপুর গ্রামের চৌধুরী বাড়িতে নিজ সন্তানকে ধর্ষণ করার এমন অভিযোগ উঠে। এ ঘটনায় অভিযুক্ত পিতাকে গ্রেফতার করে পুলিশ।

অভিযোগ সূত্রে জানা যায়, অভিযোগকারিণী সপরিবারে ঢাকায় থাকতেন। করোনার কারণে তারা সপরিবারে গ্রামের বাড়ি চলে আসেন। অভিযোগকারিণীর স্বামী মনির (৩৭) পিতা-মৃত সেকান্দর আলী ও বাড়িতে একই সাথে বসবাস করতেন। অভিযোগকারিণী তার ছেলের অনলাইনে পরীক্ষার সুবাদে তার ১৪ বছরের মাদ্রাসায় পড়ুয়া কন্যা সন্তানকে বাড়িতে রেখে ঢাকায় চলে যান।

এ সুযোগটি কাজে লাগায় নরপিশাচ বাবা মনির হোসেন। গবীর রাতে তার মেয়েকে ঘুমন্ত অবস্থায় ঝাঁপটিয়ে ধরে মেরে ফেলার ভয়ভীতি দেখিয়ে এবং মুখে চাপ দিয়ে পরনের কাপড় খুলে জোরপূর্বক ধর্ষণ করে। তাকে মেরে ফেলার হুমকি ধমকি দেওয়ায় অভিযোগকারিণীর কন্যা প্রথমে ঘটনাটি কাউকে বলতে পারেনি।

বিজ্ঞাপন

পরদিন তার কান্নাকাটির প্রেক্ষিতে বিষয়টি সে দাদিকে জানায়। পরে নরপিশাচ ধর্ষক মনির তার কন্যাকে তার স্ত্রীর কাছে ঢাকায় নিয়ে গেলে তার কন্যা বিষয়টি মাকে জানায়। এ বিষয়ে ফরিদগঞ্জ থানায় ধর্ষিতার মায়ের অভিযোগের প্রেক্ষিতে গতকাল গভীর রাতে ধর্ষক মনিরকে ফরিদগঞ্জ থানা পুলিশ গ্রেফতার করে।

 

 

বিজ্ঞাপন

 

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা