হাজীগঞ্জে ২১ ফেব্রুয়ারী থেকে চারদিন ব্যাপী একুশে বই মেলা শুরু

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ১৯, ২০২৪ | ৯:৪১
Link Copied Successfully!
অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে হাজীগঞ্জে অনুষ্ঠিত হবে ৪ দিনব্যাপী (২১-২৪ ফেব্রুয়ারী) একুশে বই মেলা। বই পড়ার প্রতি মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা জাগানোর লক্ষ্যে হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদের উদ্যোগে হাজীগঞ্জ পশ্চিম বাজারে এ ‘বই মেলা’ অনুষ্ঠিত হবে। মেলায় প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত বই প্রদর্শনী, বিক্রি, বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান, বই পরিচিত, বঙ্গবন্ধুর প্রতিকৃতিসহ  চিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
প্রতি বছর শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে হাজীগঞ্জ সাহিত্য ও সাংস্কৃতিক পরিষদ এ মেলার আয়োজন করে থাকে। এ বছরও তার ব্যতিক্রম হয়নি। মেলার আয়োজনে ইতিমধ্যে ১১ সদস্য বিশিষ্ট বই মেলা উদযাপন কমিটি ও ৯টি উপ-কমিটি গঠন করা হয়েছে।
মেলা উদযাপন কমিটির সদস্যরা হলেন, আহবায়ক গাজী মো. সালাহউদ্দিন, সদস্য সচিব মনিরুজ্জামান বাবলু, সদস্য নিহার রঞ্জন হাওলাদার, সানাউল্ল্যাহ পাটোয়ারী, হাবিবুর রহমান পলাশ, খালেকুজ্জামান শামীম, খাজা সাফিউল বাসার রুজমন, এসএম মিরাজ মুন্সী, মোহাম্মদ হাবীব উল্ল্যাহ, নন্দিতা দাস ও ইব্রাহীম খান রনি।
উপ-কমিটির মধ্যে র‌্যাফেল ড্র কমিটি আহবায়ক, সানাউল্লাহ পাটোয়ারী, সদস্য সচিব খালেকুজ্জামান শামীম, সদস্য আলমগীর হোসেন, উপস্থাপনা ও মঞ্চ কমিটির আহবায়ক হাবিবুর রহমান পলাশ, সদস্য সচিব কামাল হোসাইন চৌধুরী ও সদস্য এসএম মিরাজ মুন্সী, সাজ-সজ্জা-সাউন্ড-শৃংখলা কমিটির আহবায়ক ইউছুফ প্রধানীয়া সুমন, সদস্য গাজী মো. নাছির উদ্দীন ও সদস্য হাসানুজ্জামান হাসান।
অতিথি ও সম্মাননা স্মারক কমিটির আহবায়ক খাজা সাফিউল বাসার রুজমন, সদস্য ইউছুফ প্রধানীয়া সুমন, হাবিবুর রহমান পলাশ ও আলাউদ্দিন মজুমদার, অর্থ কমিটির আহবায়ক খাজা সাফিউল বাসার রুজমন, সদস্য সচিব খালেকুজ্জামান শামীম ও সদস্য ইউছুফ প্রধানীয়া সুমন, সাংস্কৃতিক কমিটির আহবায়ক নিহার রঞ্জন হাওলাদার মিলন, সদস্য সচিব নন্দিতা দাস, সদস্য মিলি সাহা ও সদস্য শরীফ উল্ল্যাহ।
স্টল কমিটির আহবায়ক ইব্রাহিম খান রনি, সদস্য শরীফ উল্ল্যাহ, আরিফ হোসেন ও  কামাল হোসাইন চৌধুরী, তথ্য ও প্রচার কমিটির আহবায়ক মোহাম্মদ হাবীব উল্ল্যাহ, সদস্য হোসেন বেপারী ও মাঈনুদ্দীন মিয়াজী, আপ্যায়ন ও অভ্যর্থনা কমিটির আহবায়ক তাছমিন হায়দার, সদস্য সচিব প্রদীপ কুমার, এমরান হোসেন সুমন, হাসিবুর রহমান ও আরিফ হোসেন।

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা