চাঁদপুর-কক্সবাজার রুটে চলবে মেঘনা এক্সপ্রেস

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ফেব্রুয়ারি ৮, ২০২৪ | ২:৫১
Link Copied Successfully!

চাঁদপুর-চট্টগ্রামে রুটে মেঘনা এক্সপ্রেস নামে একটি আন্তঃনগর ট্রেন ১৯৮৫ সালে চালু হয়। তবে চালুর পর থেকে একই রেক (কোচ) দিয়ে ট্রেনটি পরিচালিত হয়ে আসছে।

 

সাম্প্রতিক সময়ে রেলেও উন্নয়নের ছোঁয়া লাগে। ট্রেন চলাচলে গড়ে উঠেছে আধুনিক ব্যবস্থা। যদিও এর কোনো সুবিধা পায়নি   মেঘনা এক্সপ্রেস ট্রেন। অথচ এটি অন্যতম একটি লাভজনক রুট।

বিজ্ঞাপন

এসব বিষয়কে সামনে রেখে মেঘনা এক্সপ্রেস ট্রেনকে আধুনিকায়ন ও ট্রেনের গন্তব্যস্থল চট্টগ্রাম হয়ে কক্সবাজার পর্যন্ত বর্ধিত করার জন্য দাবি জানায় ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরাম।

এর অংশ হিসেবে ফোরামের পক্ষ থেকে সম্প্রতি রেলপথ বিভাগের মন্ত্রীর কাছে আবেদনও করা হয় ফোরামের পক্ষ থেকে।
ফোরামের আবেদনের সঙ্গে একমত পোষণ করেন রেলমন্ত্রী মো. জিল্লুল হাকিম। তিনি এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য
সংশ্লিষ্ট বিভাগকে নির্দেশনা দেন।
এর অংশ হিসেবে অবশেষে বুধবার (৭ ফেব্রুয়ারি) রেলের পরিচালক (ট্রাফিক কন্ট্রোল) মো. মিজানুর রহমান জানান, ফোরামের আবেদন রেলপথ মন্ত্রণালয় গুরুত্বের সঙ্গে নিয়েছে। মেঘনা ট্রেনের পুরোনো র‌্যাক পরিবর্তন করে অবমুক্ত হওয়া অন্য রেক সংযোজন করা হবে এ মাসেই। মার্চের মধ্যেই মেঘনা ট্রেনের কক্সবাজার পর্যন্ত রুট বর্ধিত করা হবে। এছাড়া চাঁদপুর-চট্টগ্রাম রুটের যাত্রী

 

বিজ্ঞাপন

চাহিদার কথা বিবেচনা করে আরও একজোড়া আন্তঃনগর ট্রেন দেওয়ার বিষয়টি সক্রিয়ভাবে বিবেচনা করা হবে।

পরিচালক জানান, মন্ত্রণলায়ের সিদ্ধান্তের বিষয়টি ফোরামের চিঠির কপিসহ পূর্বাঞ্চল রেলওয়েকে অবহিত করা হবে। এরপর দ্রুতই তা বাস্তবায়ন করা হবে।

এই বিষয়ে ফোরামের সভাপতি এবং দৈনিক যুগান্তরের সিটি এডিটর মিজান মালিক বলেন, প্রতিষ্ঠার পর থেকে ঢাকাস্থ চাঁদপুর
জেলা সাংবাদিক ফোরাম চাঁদপুরবাসী এবং চাঁদপুরের মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে। মেঘনা ট্রেনের বিষয়টিও তেমনই
একটি উদ্যোগ। রেলপথে চাঁদপুরের মানুষের দুর্দশা লাঘবে আমাদের এই প্রচেষ্টা অব্যাহত থাকবে।
তিনি জানান, ইলিশের রাজধানী চাঁদপুরকে একটি পর্যটন জোন হিসেবে গড়ে তোলার জন্য ফোরামের পক্ষ সংশ্লিষ্টদের সঙ্গে আলাপ আলোচনা করছে। প্রস্তাব রাখা হয়েছে চাঁদপুর জেলা প্রশাসক ও চাঁদপুরের পৌর মেয়রের কাছেও।
ফোরামের সাধারণ সম্পাদক এবং স্বদেশ বাংলার সম্পাদক একেএম রাশেদ শাহরিয়ার বলেন, ফোরাম এ পর্যন্ত অনেকগুলো
জনবান্ধব উদ্যোগ নিয়েছে। প্রায় সবগুলো উদ্যোগই সফল হয়েছে। যে দু-একটি বিষয় বাকি আছে, তাও বাস্তবায়ন হবে বলে আশা রাখি।

মেঘনা ট্রেনের বিষয়টি ফোরামের জন্য একটি উজ্জ্বল মাইলফলক হয়ে থাকবে বলে তিনি জানান।
উল্লেখ্য, চাঁদপুর জেলার নানা সমস্যা সমাধানে ঢাকাস্থ চাঁদপুর জেলা সাংবাদিক ফোরাম কাজ করছে। বিশেষ করে অসহায় মানুষের  চিকিৎসাসেবায় সহযোগিতা, ব্রিজ-কালভার্টসংস্কারে সহায়তা, স্কুল নির্মাণে সহায়তা, বৃক্ষ রোপণ প্রভৃতি। ফোরামের পক্ষ থেকে
চাঁদপুর সেতুর টোল প্রত্যাহারের জন্যও আবেদন করা হয়। এ বিষয়ে ফোরাম সক্রিয়ভাবে কাজ করছে।

এএসসি/নি

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে জেলা পুলিশের ১ম কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ উদ্বোধন মতলব দক্ষিণে কিজুনা গ্লোবালের জাপানি ভাষা শিক্ষা শাখার উদ্বোধন ইসলামী যুব আন্দোলন কেন্দ্রীয় সভাপতি হলেন মতলবের মানসুর সাকি সৌদি আরবে নিখোঁজ ফরিদগঞ্জের প্রবাসী শাহিন, ৫ মাসেও মেলেনি সন্ধান প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু