চাঁদপুরে তিন ইটভাটা বন্ধ, মালিককে ৩ লাখ টাকা জরিমানা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ ফেব্রুয়ারি ৫, ২০২৪ | ১০:৩২
Link Copied Successfully!

ফরিদগঞ্জ উপজেলায় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করায় ৩টি ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। একই সময় তিনটির ভাটার মধ্যে মেসার্স মাহবুবব চেয়ারম্যান ও মানিক রাজ ব্রিক ফিল্ড নামে দুটি ভাটা পানি মেরে বন্ধ করে দেয়া হয়।

সোমবার (৫ ফেব্রুয়ারি) দুপুরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান।

অভিযানে ফরিদগঞ্জ উপজেলার ভঙ্গের গাঁও গ্রামের মেসার্স ভঙ্গের গাঁও ব্রিক ফিল্ডকে ১ লাখ টাকা, গাজীপুর এলাকার মেসার্স মাহবুবব চেয়ারম্যান ব্রিক ফিল্ড ও মানিক রাজ এলাকার মেসার্স মানিকরাজ ব্রিক ফিল্ডকে ১ লাক টাকা করে দুই লাখ টাকা জরিমান এবং পানি দিয়ে বন্ধ করে দেয়া হয়।

বিজ্ঞাপন

রাতে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তর থেকে এসব তথ্য জানানো হয়। জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালিত হয়।

অভিযানে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পরিবেশ অধিদপ্তরের উপপচিালক মো. মিজানুর রহমান এবং মামলার প্রসিকিউশন প্রদান করেন সহকারী পরিচালক মো. হান্নান।

চাঁদপুর জেলা পুলিশ, ফরিদগঞ্জ থানা পুলিশ ও উপজেলা ফায়ার সার্ভিস ডিফেন্সের সদস্যরা অভিযানে সার্বিক সহযোগিতা করেন।

বিজ্ঞাপন

ট্যাগ: বিশেষ খবর

শীর্ষ সংবাদ:
মতলব ব্রিজে ছয় চাকার গাড়ির ধাক্কায় প্রাণ গেল তরুণের চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব