শীতে যেভাবে নেবেন শিশুর যত্ন

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জানুয়ারি ২৬, ২০২৪ | ১১:৩৩
Link Copied Successfully!

শীতের সময় শিশুদের বাড়তি যত্ন নিতে হয়। কারণ ঠান্ডায় শিশুরা সবচেয়ে বেশি অসুস্থ হয়ে পড়ে। শীতের ঠান্ডা আবহাওয়ায় শিশুরা ত্বকের নানা সমস্যাসহ আক্রান্ত হয় ঠান্ডা, জ্বর, সর্দি-কাশি, গলাব্যথায়। এ ছাড়াও এই সময় শিশুর নিউমোনিয়ার মত রোগেও আক্রান্ত হওয়ার আশঙ্কা বেশি থাকে। শীতে আবহাওয়া শুষ্ক ও ধুলাবালি থাকার কারণেই শিশুরা এসব রোগে আক্রান্ত হয়। তাই অন্যান্য সময়ের চাইতে এ সময়টাতে অভিভাবকদের বেশি সচেতন থাকতে হবে শিশুদের নিয়ে। এ সময় তাই শিশুদের বেশি যত্ন প্রয়োজন।

  • ঠান্ডা পরিবেশে শিশুকে শীতের পোশাক পরিয়ে শিশুকে গরম রাখা।
  • এই সময় শিশুর গোসল কোনোভাবেই বন্ধ করবেন না। বরং হালকা গরম পানিতে শিশুকে নিয়মিত গোসল করান। এবং ত্বকে ময়েশ্চারাইজার।
  • গোসল আর ত্বকে ময়েশ্চারাইজার ম্যাসাজ হয়ে গেলে শিশুকে প্রতিদিন ২০ মিনিটের জন্য সূর্যস্নানে অভ্যস্ত করে তুলুন।
  • শিশুকে ঘরের বাইরে নেয়ার সময় ওর মাথা, গলা, কান শীতের পোশাকে ঢেকে তবেই বাইরে বের হন।
  • শিশুকে গরম কাপড় পরানোর আগে অবশ্যই একটি সুতির জামা পরিয়ে নিন। শীতের পোশাকগুলো যেন মোলায়েম হয় সেদিকে খেয়াল রাখুন।
  • শীতে শিশুকে হাতে দস্তানা এবং পায়ে অবশ্যই মোজা পরিয়ে রাখুন।
  • শিশুর ঘরে যেন সূর্যের আলো পর্যাপ্ত থাকে সেদিকে লক্ষ্য রাখুন।
  • শীতে বেশিক্ষণ যেন শিশু বাড়ির বাইরে না থাকে কিংবা খেলাধুলা না করে সেদিকে খেয়াল রাখুন।
  • চেষ্টা করুন ২ ঘণ্টা পর পর শিশুর ঠোঁটে লিপবাম এবং হাত পায়ে ভেসলিন লাগান। খাবারে প্রাধান্য দিন পানি, সবজি, স্যুপ কিংবা গরম দুধকে।

 

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা