
সৌদিতে চালু হচ্ছে মদের দোকান


রাজধানী রিয়াদে প্রথম মদের দোকান খোলার প্রস্তুতি নিচ্ছে সৌদি আরব। তবে দোকানটি থেকে শুধুমাত্র বিদেশি কূটনীতিকরা মদ কিনতে পারবেন।
সেসব নথির বরাতে রয়টার্স জানিয়েছে, এই দোকান থেকে মদ কিনতে হলে প্রথমে একটি মোবাইল অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে একটি ক্লিয়ারেন্স কোড আসতে হবে। এছাড়া প্রত্যেক মাসে মদ কেনার যে কোটা থাকবে সেটি মানতে হবে।
এছাড়া এটি মোহাম্মদ বিন সালমানের ভিশন-২০৩০ এরও একটি অংশ। তার ইচ্ছা ২০৩০ সালের পর সৌদির অর্থনীতিকে তেল বাণিজ্যের প্রভাব থেকে মুক্ত করবেন।


বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, আগামী কয়েক সপ্তাহের মধ্যে দোকানটি খোলা হবে।
মদপানের বিরুদ্ধে সৌদি আরবে কঠোর আইন রয়েছে। কেউ যদি মদ পান করে ধরা পড়েন তাহলে তাকে কয়েকশ বেত্রাঘাত করা, সৌদি থেকে বের করে দেওয়া, কারাদণ্ড দেওয়া অথবা আর্থিক জরিমানা করা হয়।
বর্তমানে দেশটিতে যেসব অমুসলিম কূটনীতিক রয়েছেন তারা কূটনৈতিকভাবে অথবা কালোবাজার থেকে মদ কিনে থাকেন।
গত সপ্তাহে সৌদির রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম জানায়, কূটনৈতিকভাবে মদ আনার ক্ষেত্রে কড়াকড়ি আরোপ করবে সরকার। ধারণা করা হচ্ছে, ওই দোকানের চাহিদা বাড়াতে এমন পদক্ষেপ নেওয়া হচ্ছে।
সূত্র: রয়টার্স প্রতিবেদনের ভিত্তিতে ঢাকা পোস্ট


























