আইপিএল খেলতে ছাড়পত্র না পাওয়ায় হতাশ তাসকিন

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জানুয়ারি ২, ২০২৪ | ৮:১৯
Link Copied Successfully!

বর্তমানে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে সবচেয়ে জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল)। বিশ্বসেরা ক্রিকেটাররাই এখানে খেলার সুযোগ পেয়ে থাকেন। এই টুর্নামেন্টে খেলার জন্য জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তি থেকে সরে গেছেন, এমন অসংখ্য উদাহরণও রয়েছে। কিন্তু আইপিএলের মতো বড় টুর্নামেন্ট মাতানোর সুযোগ পেয়েও খেলা হয়নি টাইগার স্পিডস্টার তাসকিন আহমেদের।

দেশের খেলার ব্যস্ত সূচি এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ছাড়পত্র না পাওয়ায় আইপিএলে যাওয়া হয়নি টাইগার পেসারের। বারবার সুযোগ পেয়েও খেলতে না পারায় কিছুটা হতাশ তিনি।

মঙ্গলবার (২ জানুয়ারি) মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন তাসকিন। সেখানে আইপিএল প্রসঙ্গে তার (তাসকিন) ভাষ্য, আসলে এ নিয়ে তিনবার আইপিএলে খেলার সুযোগ এলো, এবারও মিস হলো। একটু খারাপ লাগে। কারণ, খেলোয়াড় হিসেবে সবারই ইচ্ছে থাকে ফ্র্যাঞ্চাইজি লিগগুলোতে অংশগ্রহণ করার। শুধু আইপিএল না, বিভিন্ন লিগ থেকেই অফার আসে।

বিজ্ঞাপন

 

টাইগার এই পেসার যোগ করেন, সুযোগ আসলেও বোর্ড বিভিন্ন কারণে ছাড়পত্র দিতে চায় না। খেলাও থাকে, ফিটনেস ইস্যু আছে। এবারও বোর্ডের সঙ্গে কথা বলেছি, তারা বলেছে বিবেচনা করবে। কিন্তু অবশ্যই ভালো লাগে না, এরকম ফ্র্যাঞ্চাইজিগুলো মিস করতে। সবারই খেলার ইচ্ছে, আমারও। একই রকম আশা নিয়ে আছি যে ভবিষ্যতে আবার হবে।

এর আগে, ওয়ানডে বিশ্বকাপে ইনজুরিতে পড়েছিলেন তাসকিন। তাই নিউজিল্যান্ডের বিপক্ষে হোম অ্যান্ড অ্যাওয়ে সিরিজে খেলা হয়নি ডানহাতি এই পেসারের। তবে আসন্ন বিপিএল দিয়ে ২২ গজে ফিরবেন তিনি, এমনটাই প্রত্যাশা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা