নিউজিল্যান্ডে বিজয় দিবস উদযাপন শান্ত-মুশফিকদের

পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ ডিসেম্বর ১৬, ২০২৩ | ১২:৪৭
Link Copied Successfully!

সাদা বলের ক্রিকেটে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে নিউজিল্যান্ডে অবস্থান করছে বাংলাদেশ ক্রিকেট দল। দেশের বাইরে থাকলেও মুক্তিযুদ্ধের ইতিহাসে গৌরবময় দিন মহান বিজয় দিবসের কথা ভুলে যান তিনি জাতীয় দলের ক্রিকেটাররা। তাই প্রবাসে বসেই বিজয় দিবস উদযাপন করেছেন শান্ত-মুশফিকরা।

 

শনিবার (১৬ ডিসেম্বর) সারা দেশে পালিত হচ্ছে মহান বিজয় দিবস। এদিকে সিরিজ খেলতে দেশের বাইরে রয়েছেন জাতীয় দলের ক্রিকেটাররা। তবে বিজয় দিবসের উদযাপন থেমে নেই শান্ত-সৌম্যদের। কিউইদের ডেরায় বসেই বিজয় উদযাপন করেছেন ক্রিকেটাররা।

বিজ্ঞাপন

 

বিজয় দিবসে বাংলাদেশের পতাকা হাতে ছবি তুলেছেন ক্রিকেটাররা। ক্রিকেটারদের পাশাপাশি সেখানে উপস্থিত ছিলেন দলের অপারেশন্স ম্যানেজার নাফিস ইকবাল। এছাড়া দলের কয়েকজন স্টাফও উপস্থিত ছিলেন সেখানে। বিদেশি কোচরা অবশ্য অংশ নেননি এই ফটোশুটে।

 

বিজ্ঞাপন

নিউজিল্যান্ড সফরে তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। সিরিজের প্রথম ওয়ানডে রোববার (১৭ ডিসেম্বর)। বাকি দুই ওয়ানডে হবে যথাক্রমে ২০ এবং ২৩ ডিসেম্বর। টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ ২৭ ডিসেম্বর। ৩১ ডিসেম্বর তৃতীয় টি-টোয়েন্টি ম্যাচ দিয়ে শেষ হবে টাইগারদের নিউজিল্যান্ড সফর।

 

সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে নিউজিল্যান্ড একাদশকে ২৬ রানে হারিয়েছে বাংলাদেশ। টাইগারদের দেয়া ৩৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৩০৮ রানে থেমেছে কিউইরা। আসল লড়াই শুরুর আগে এই জয় নিঃসন্দেহে অনুপ্রেরণা জোগাবে বাংলাদেশ দলকে।

H/A

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা