সাকিবকে টপকে টেস্ট সেরা তাইজুল

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ ডিসেম্বর ৬, ২০২৩ | ৬:২১
Link Copied Successfully!

বিশ্বকাপ ব্যর্থতা শেষে ঘরের মাঠে দারুণ সিরিজ পার করছে বাংলাদেশ দল। নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের প্রথম ম্যাচে টাইগারদের হয়ে মূল ভূমিকা রেখেছেন অভিজ্ঞ স্পিনার তাইজুল ইসলাম। দুই ইনিংস মিলিয়ে তিনি কিউইদের ১০ উইকেট নিয়েছেন। যার সুবাদে বাংলাদেশ সফরকারীদের প্রথম টেস্টে ১৫০ রানের বড় ব্যবধানে ঐতিহাসিক জয় পায়। সাদা পোশাকে এমন নৈপুণ্যের জন্য তাকে ‘পুরষ্কৃত’ করেছে আইসিসি। টেস্ট র‌্যাঙ্কিংয়ে বড় লাফ দেওয়ার পাশাপাশি তিনি বাংলাদেশের হয়ে সর্বোচ্চ রেটিংও পেয়েছেন।

আজ (বুধবার) বিশ্ব ক্রিকেটের এই নিয়ন্ত্রক সংস্থাটি হালনাগাদ র‍্যাঙ্কিং প্রকাশ করেছে। যেখানে টেস্টে বোলারদের মধ্যে আট ধাপ এগিয়ে ১৪ নম্বরে ওঠে এসেছেন তাইজুল। বাঁ-হাতি এই স্পিনারের রেটিং পয়েন্ট ৭০৮, যা বাংলাদেশের বোলারদের মধ্যে টেস্ট ইতিহাসের সর্বোচ্চ। এর আগে টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের টেস্টে সর্বোচ্চ রেটিং ছিল ৭০৫। ২০১৭ সালের আগস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজের সময় তিনি এ কীর্তি গড়েছিলেন। যা টিকেছিল ৬ বছর।

সাকিবকে টপকে যাওয়ার পাশাপাশি নিজের ক্যারিয়ারসেরা র‌্যাঙ্কিংয়েও উঠে এসেছেন তাইজুল। ৩১ বছর বয়সী এই স্পিনার এর আগে ছিলেন ২২ নম্বরে। টেস্ট র‍্যাঙ্কিংয়ে যা তার ক্যারিয়ারসেরা। যদিও ২০১১ সালের নভেম্বরে সাকিব সর্বোচ্চ সপ্তম স্থানে উঠেছিলেন।

এ দিন ব্যাটারদের টেস্ট র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ারসেরা অবস্থানে উঠেছেন সিরিজে বাংলাদেশকে নেতৃত্ব দেওয়া নাজমুল হোসেন শান্তও। সিলেট টেস্টের দ্বিতীয় ইনিংসে ১০৫ রান করা এ বাঁ-হাতি ব্যাটসম্যান এগিয়েছেন ১৩ ধাপ। টেস্ট ব্যাটসম্যানদের র‍্যাঙ্কিংয়ে শান্ত’র অবস্থান ৪২ নম্বরে, এর আগে তিনি ৫৫ নম্বরে ছিলেন। সিলেটে একটি অর্ধশতকসহ ৭৯ রান করা মুশফিকুর রহিমও ২০ নম্বরে উঠে এসেছেন চার ধাপ এগিয়ে। তবে টেস্টে এখনও বাংলাদেশি ব্যাটারদের মধ্যে সবার ওপরে রয়েছেন চলমান সিরিজে অনুপস্থিত লিটন দাস (১৮)।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা