আমার আর কিছু পাওয়ার নেই: সাকিব

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ নভেম্বর ২৯, ২০২৩ | ৬:১২
Link Copied Successfully!

ক্রিকেট দলের অধিনায়ক সাকিব আল হাসান বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, মাগুরা স্টেডিয়াম থেকে আমার ক্রিকেটের শুরু। আবার সেখান থেকেই হলো রাজনীতির হাতেখড়ি। এজন্য আমি শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞ। আমার আর কিছু পাওয়ার নেই।

এর আগে দুপুর ২টার দিকে তিনি বিশাল গাড়ির বহর নিয়ে মাগুরা শহরে প্রবেশ করেন। বিশ্বকাপ খেলা শেষে সাড়ম্বরে নিজ জেলা মাগুরায় ফিরলেন সাকিব আল হাসান। তিনি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মাগুরা-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়ায় এবারের ফেরাটাও ছিল অন্যরকম জমকালো।

সকাল ৮টায় ঢাকা থেকে বন্ধুদের সঙ্গে শতাধিক গাড়ির বহর নিয়ে রওনা দিলেও মাগুরা শহরে পৌঁছান প্রায় ৬ ঘণ্টা পর। পথে পথেই ছিল তার জন্য সংবর্ধনা।

বিজ্ঞাপন

শহরের প্রবেশমুখেও জানানো হয় ফুলেল শুভেচ্ছা। এরপর প্রথমেই তিনি যান শহরের জামরুল তলায় মাগুরা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে। সেখানে সাকিবের সঙ্গে মাগুরা-২ আসন থেকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ড. বিরেন শিকদারকেও জেলা আওয়ামী লীগ নেতারা ফুলেল শুভেচ্ছা জানান। সেখানে দলের বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে কুশল বিনিময় শেষে জেলা আওয়ামী লীগ নেতাদের সঙ্গে নিয়ে বঙ্গবন্ধুর ম্যুরালে শুভেচ্ছা জানান।

পরে বিকাল সাড়ে ৩টায় বীর মুক্তিযোদ্ধা আছাদুজ্জামান স্টেডিয়ামে সাকিবের জন্য আয়োজন করা হয় নাগরিক সংবর্ধনা। এখান থেকেই তার ক্রিকেটের হাতেখড়ি।

এই মঞ্চ থেকে মাগুরা পৌর মেয়র খুরশিদ হায়দার টুটুল এবং সাকিবের বাবা মাশরুর রেজা কুটিল ফুলের তৈরি নৌকা প্রতীক তুলে দেন সাকিবের হাতে।

বিজ্ঞাপন

এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে সাকিব আল হাসান মাগুরাবাসীর উদ্দেশ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। তিনি বলেন, মাগুরাবাসী আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন। আর আমাকে রাজনীতি করার সুযোগটি করে দেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা জানাই। আমার আর কিছু পাওয়ার নেই। এখন মাগুরাবাসীর জন্য কিছু করতে চাই। সবাইকে সঙ্গে নিয়ে স্মার্ট মাগুরা গড়ে তুলতে চাই। চাই সবার সহযোগিতা। সবাই নৌকা মার্কায় ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করবেন সেই আশাও করি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা