
গ্রিন টি পানের নিয়ম জানেন তো!
Link Copied Successfully!

খালি পেটে গ্রিন টি খান কি? খাবেন না। কারণ বিশেষজ্ঞদের মতে, গ্রিন টি খেতে হলে দুটি ভারী খাবারের মাঝখানের বিরতিতেই খাওয়া উচিত।
সবচেয়ে বেশি উপকার পেতে হলে কোনো ভারী খাবার খাওয়ার দুই ঘণ্টা আগে কিংবা দুই ঘণ্টা পরে গ্রিন টি খেতে পারেন। এই চায়ে ক্যাফিন ও ক্যাটেচিন ভালো মাত্রায় থাকে, এই যৌগগুলো বিপাক হার বাড়াতে সাহায্য করে। তাই ওজন ঝরানোর জন্য গ্রিন টি খেতে হলে খাবারের মাঝে খাওয়াই শ্রেয়। খালি পেটে খেলে তেমন উপকার পাবেন না।
কতবার খাবেন?


কারা গ্রিন টি এড়িয়ে চলবেন?
গ্রিন টি খেলে উল্টাপাল্টা খাওয়ার খিদে একটু কমবে, সেই সঙ্গে ওজনও ঝরবে।
তবে বদহজম ও ইরিটেবল বাওয়েল সিন্ড্রোমের সমস্যা থাকলে গ্রিন টি এড়িয়ে চলাই ভালো। অন্তঃসত্ত্বা অবস্থায় খুব বেশি গ্রিন টি না খাওয়াই ভালো। এ ছাড়া ক্যাটেচিন নামক যৌগটি শরীরে আয়রন শোষণে বাধা দেয়। তাই রক্তস্বল্পতার সমস্যা থাকলে গ্রিন টি এড়িয়ে চলাই ভালো।
E/N





























