Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ নভেম্বর ১৫, ২০২৩ | ৬:৫৪
Link Copied Successfully!

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে দেশের নিরাপত্তা বাহিনী যথেষ্ট প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মন্ত্রী জানান, তারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে, আমরা সেভাবে পুলিশ বাহিনীকে তৈরি করেছি।

বুধবার (১৫ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন তিনি।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‌‌‌‌আ‌মাদের নিরাপত্তা বাহিনী প্রস্তুত রয়েছে। তারা পেশাদার, তারা তাদের কাজটি করছে। আপনারা দেখেছেন ২৮ অক্টোবর চাপাতি দিয়ে কুপিয়ে আনসারকে মারল, পুলিশকে মারল। কিন্তু পুলিশ চরম ধৈর্যের সঙ্গে তা মোকাবিলা করেছে। আমাদের নিরাপত্তা বাহিনী অত্যন্ত দক্ষ। তারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবিলা করতে পারে। আমরা সেভাবে পুলিশ বাহিনীকে তৈরি করেছি।

বিজ্ঞাপন

‘নির্বাচনের তফসিল ঘোষণা হয়ে গেলে পুলিশ বাহিনী নির্বাচন কমিশনের অধীনে গিয়ে একটা সুন্দর নির্বাচন জাতিকে উপহার দেবে।’

সন্ধ্যার পর দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা হচ্ছে। বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে, তফসিল ঘোষণার পরপরই সারা দেশে লাগাতার হরতাল দেওয়া হবে। আপনাদের প্রস্তুতি কেমন— জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিএনপি একটি রাজনৈতিক দল। তারা ১৪, ১৫-তে অগ্নিসন্ত্রাস করেছে। তারা জঙ্গিদের উত্থান ঘটিয়েছিল। ২১ আগস্ট গ্রেনেড দিয়ে আমাদের প্রধানমন্ত্রীকে হত্যার চেষ্টা করেছিল। অনেক কর্মকাণ্ড এখানে হয়েছে, সিরিজ বোমা হামলা হয়েছিল।

‘এ দেশের জনগণ, আমি স্পষ্ট করে বলতে পারি তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। কাজেই তারা নির্বাচনে ভরাডুবি খাবে। এ দেশের জনগণ তাদের ভোট দেবে না। সেটা জেনেই তারা এ ধরনের কর্মকাণ্ড করছে। মানে জনগণকে জিম্মি করে কখনো পোড়াচ্ছে, কখনো ভাঙচুর করছে, কখনো আমাদের পুলিশকে হত্যা করছে, কখনো আবার আনসার হত্যা করছে, কখনো-বা প্রধান বিচারপতির বাসায় ঢুকে ভাঙচুর করছে, কখনো হাসপাতালে ভাঙচুর করছে। এসব করছে কারণ তারা জনবিচ্ছিন্ন হয়ে গেছে। ইলেকশনে তারা তো জিততে পারবে না। সেজন্যই তাদের এ ধরনের অবস্থান।’

বিজ্ঞাপন

দেশে তো গৃহযুদ্ধ লেগে যাবে— একজন সাংবাদিক মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, গৃহযুদ্ধের আশঙ্কা নেই। সংখ্যায় যদি ১ আর ৯৯ হয় তাহলে কি গৃহযুদ্ধ লাগে? গৃহযুদ্ধ লাগে ৫০-৫০ হলে। গৃহযুদ্ধ লাগার কোনো সম্ভাবনা নেই।

‘আমরা যেটা বলতে চাই, আওয়ামী লীগ এবং অন্যান্য দল সবাই মনে করে যে জনগণের ম্যান্ডেটটা হলো আসল। ষড়যন্ত্রের মাধ্যমে কিংবা ভাঙচুরের মাধ্যমে মানুষকে কষ্ট দেওয়া যায়, একটা ঘটনা ঘটানো যায় কিন্তু মানুষের মন জয় করা যায় না।’

মানুষ যখন ঘুরে দাঁড়াবে তখন এ ধরনের প্রসঙ্গ আসবে না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

সূত্র: ঢাকা পোস্ট

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
কামতা বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচন ঘিরে জমে উঠেছে প্রচারণা জিপিএ-৫ পেয়ে বেশি উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই, কঠিন পরিশ্রম করতে হবে চাঁদপুরে প্রকৌশলী মীর ফজলে রাব্বীর বদলিজনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৪০ হাজার টাকা জরিমানা হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ