লুবাবাকে নিয়ে ট্রল, আইনি পদক্ষেপে যাচ্ছে পরিবার

Reporter
পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ২৯, ২০২৩ | ৮:৫৮
Link Copied Successfully!

প্রয়াত অভিনেতা আব্দুল কাদেরের নাতনি সিমরিন লুবাবা। শিশুশিল্পী হিসেবে তিনি বেশ সমাদর পেয়েছেন। এ কারণে সামাজিক যোগাযোগ মাধ্যমেও সহজেই পেয়েছেন জনপ্রিয়তা। সম্প্রতি সেখানেই ট্রলের শিকার হচ্ছেন এই খুদে শিল্পী। এ কারণে এবার আইনি পদক্ষেপ নিচ্ছে তার পরিবার। বিষয়টি গণমাধ্যমে জানিয়েছেন লুবাবার মা জাহিদা ইসলাম।

তিনি বলেন, ‘এরইমধ্যে সিদ্ধান্ত নিয়েছি বিষয়টি নিয়ে আইনি পদক্ষেপ নেব। আমি ডেঙ্গুতে আক্রান্ত বলে সময় নিচ্ছি। সুস্থ হলে হারুন সাহেবের (অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) হারুন অর রশিদ) সঙ্গে কথা বলব। কারণ এটা আমার সন্তানের জন্য সমস্যার সৃষ্টি করছে।’

তিনি জানান, নেটমাধ্যমে লুবাবার নামে একের পর এক ফেক অ্যাকাউন্ট খোলা হচ্ছে। তার ভাষ্য, ‘লুবাবার নামে প্রচুর ফেক অ্যাকাউন্ট খোলা হচ্ছে। ও টিকটক করে না। অথচ ওর নামে আইডি খুলে টিকটক করছে অনেকে। তাদের ফলোয়ার বাড়ছে। বিষয়টি আমি খেয়াল করছি। সিদ্ধান্ত নিয়েছি, যারা এসব করছেন তাদের কাউকে ছাড় দেব না। আমার সন্তানকে তারা কটাক্ষ করছেন। আমি তাদের নামে জিডি (সাধারণ ডায়েরি) করব।

বিজ্ঞাপন

প্রসঙ্গত, সম্প্রতি লুবাবার একটি কথোপকথন ভাইরাল হয়েছে। কথা বলার এক পর্যায়ে লুবাবা বলে ‘কেন্দে দিয়েছি’। তারপর থেকেই ট্রল করা হচ্ছে তাকে নিয়ে। যা এখনও সামাজিক যোগাযোগমাধ্যমে চলমান রয়েছে। ফেসবুকে কয়েকজন তারকাও তাকে নিয়ে সমালোচনা করেছেন।

সূত্র: ইন্ডিপেন্ডেন্ট

E/N

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
হাজীগঞ্জে প্রাইভেটকারের চাপায় মক্তবে যাওয়ার পথে শিশুর মৃত্যু সৌদি আরবের তায়েফ থেকে ৩ দিন ধরে নিখোঁজ হাজীগঞ্জের আরিফ ডিজিটাল প্রযুক্তি ও এআই কাজে লাগিয়ে চাঁদপুরের পর্যটন সম্ভাবনা তুলে ধরার আহ্বান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ কচুয়ায় হাসপাতালে হামলা-ভাঙচুর মামলায় ৪ আসামির গ্রেপ্তারি পরোয়ানা চাঁদপুরের অন্তত একজন ছেলে ও একজন মেয়েকে আন্তর্জাতিক পর্যায়ে দেখতে চাই: পুলিশ সুপার মাদককে না, খেলাধুলাকে হ্যাঁ: শাহরাস্তি ইউথ ফোরামের ক্রীড়া সামগ্রী বিতরণ শাহরাস্তিতে ৪৫ কিশোর আটক, পরে দেয়া হলো অভিভাবকের জিম্মায় মতলবে কিশোর গ্যাংবিরোধী অভিযানে আটক ৯০ চাঁদপুরে পুলিশের বিশেষ অভিযানে ৩৭০ কিশোর আটক, পরে অভিভাবকের জিম্মায় মুক্ত রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পেলেন মতলব সার্কেলের এএসপি জাবীর হুসনাইন সানীব উচ্চ শিক্ষার্থে লন্ডনে গেলেন মমিনুল হক এমপি পুত্র তামিম চাঁদা না পেয়ে সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা-ভাঙচুর নিউইয়র্ক সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মতলব উত্তরে বিতর্কিত জমিতে গণকবরস্থান নির্মাণের উদ্যোগ, এলাকাবাসীর আপত্তি হাজীগঞ্জ প্রেসক্লাব ও বাজার ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের মতবিনিময় চাঁদপুরে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বড়স্টেশন কমিউনিটির শিক্ষাসামগ্রী বিতরণ জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতায় চাঁদপুর নূরুল কুরআন মাদরাসার ছাত্র আবু সাঈদের বিভাগে প্রথম মতলব দক্ষিণে কম্বোবাজার ডিলার নিয়োগ ও কার্যক্রমের শুভ-উদ্বোধন ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৬৪ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৪৩২