হাজীগঞ্জ ডিগ্রি কলেজে শেখ রাসেলের জন্মবার্ষিকী উদযাপন

মো. হোসেন বেপারী চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ১৮, ২০২৩ | ৬:১৭
Link Copied Successfully!

হাজীগঞ্জ ডিগ্রি কলেজে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পূত্র শেখ রাসেলের ৬০তম জন্মবার্ষিকী উপলক্ষে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে হাজীগঞ্জ ডিগ্রি কলেজে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন, কলেজের অধ্যক্ষ, শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।

পরে কলেজের ছাত্র-শিক্ষক মিলনায়তনে কলেজের বাংলা বিভাগের প্রভাষক মাসুদুর রহমানের সঞ্চালনায় প্রথমেই পবিত্র কোরআন তেলাওয়াত করেন, কলেজের একাদশ মানবিক শাখার শিক্ষার্থী রাব্বি মজুমদার। অনুষ্ঠানে সভাপতির বক্তব্য রাখেন কলের অধ্যক্ষ মাসুদ আহমেদ।

বিজ্ঞাপন

ওই সময় তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পূত্র শেখ রাসেল ছিলো নিষ্পাপ। হায়নার দলেরা সেদিন বঙ্গবন্ধুর পরিবারের ১৬জন’সহ শেখ রাসেলকেও হত্যা করেছে।

সভায় শেখ রাসেলের জীবনী তুলে ধরে বক্তব্য রাখেন কলেজের উপাধ্যক্ষ মো: আনোয়ার উল্ল্যা, সহকারী অধ্যাপক মোহাম্মদ মাকছুদুর রহমান, সহকারী অধ্যাপক নাজমা আক্তার প্রমুখ ।

শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন কলেজের গ্রন্থাগার প্রভাষক ফয়েজ আহমদ। ওই সময় কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। পপুলার বিডিনিউজ-হাজীগঞ্জ, চাঁদপুর।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা