ওমানে সড়ক দুর্ঘটনায় হাজীগঞ্জের  ব্যবসায়ীর মৃত্যু 

খালেকুজ্জামান শামীম চাঁদপুর
আপডেটঃ অক্টোবর ৮, ২০২৩ | ১০:৩৬
Link Copied Successfully!
ওমানে সড়ক দুর্ঘটনায় মোহাম্মদ ফারুক গাজী (৪৬) নামের এক বাংলাদেশী ব্যবসীর মৃত্যু হয়েছে।
শুক্রবার বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় ওমানের ইবরা জেলার বিভিয়া থানাধীন গাব্বি নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি ওই এলাকায় গত ১৫ বছর যাবৎ সুপার শপের ব্যবসা করে আসছিলেন।
নিহত মোহাম্মদ ফারুক গাজী চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা গাজী বাড়ির মোহাম্মদ জিতু গাজীর ছেলে। তাঁর স্ত্রী ও দুই ছেলে এক মেয়ে সন্তান রয়েছে। এদিকে তাঁর মৃত্যুর খবর শুনে পরিবার, স্বজনসহ এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে আসে।
স্থানীয়  ইউনিয়ন যুবলীগের সভাপতি লোটাস মো. দেলোয়ার হোসেন যুগান্তরকে জানান, মোহাম্মদ ফারুক গাজী ব্যবসায়ীক কাজে তার গাড়ি নিয়ে গাব্বি নামক এলাকায় বের হয়েছিলেন। এ সময় স্থানীয় এক ওমানীর দ্রুতগামী গাড়ির সাথে মুখোমুখি সংর্ঘষ হলে তিনিসহ ওই গাড়ির লোকজন আহত হন।
পরে তাৎখনিক পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাদেরকে উদ্ধার করে স্থানীয় একটি সরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মোহাম্মদ ফারুক গাজীকে মৃত ঘোষণা করেন। বর্তমানে তাঁর মরদেহ ওই হাসপাতালে সংরক্ষিত রয়েছে। তার মরদেহ দেশে আনার বিষয়টি প্রক্রিয়াধীন বলে তারা জানান।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা