গুয়াহাটিতে ফুরফুরে মেজাজে সাকিবদের অনুশীলন

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ সেপ্টেম্বর ২৮, ২০২৩ | ৫:৪৬
Link Copied Successfully!

বিশ্বকাপ খেলতে গতকাল (বুধবার) সন্ধ্যায় ভারতের গুয়াহাটিতে পৌঁছে বাংলাদেশ দল। এর একদিন পরই আজ (বৃৃহস্পতিবার) দলীয় অনুশীলনে নেমেছিলেন সাকিব আল হাসানরা। দেশে চলমান নানা উত্তাপ ছাপিয়ে তাদের লক্ষ্য বিশ্বকাপে নামার আগে সর্বোচ্চ প্রস্তুতি সেরে নেওয়া। দলীয় আবহ ঠিক রাখতে অনুশীলনে বেশ ফুরফুরে মেজাজে দেখা গেছে টাইগার ক্রিকেটারদের।

বিসিবির পাঠানো ভিডিও বার্তায় দেখা গেছে শুরুতে ক্রিকেটাররা কিছুটা ওয়ার্ম আপ করে নেন। এরপর সবাই ঘাম ঝরান ফুটবল অনুশীলনে। তার মাঝে কোচদের সঙ্গে ব্যক্তিগত অনুশীলনও সেরেছেন ক্রিকেটাররা। মাহমুদউল্লাহ রিয়াদকে দেখা যায় ফিল্ডিং কোচ শেন ম্যাকডোরমাটের সঙ্গে কথা বলতে।
অনুশীলনের এক পর্যায়ে তাওহীদ হৃদয় ও নাজমুল হোসেন শান্তদের ব্যাটিংটা ঝালিয়ে নিতে দেখা যায়। পরে অনুশীলন শেষে টাইগার অধিনায়ক সাকিব দলের উদ্দেশে ব্রিফ করেন। দলকে চাঙ্গা রাখতে সব ধরনের চেষ্টা-ই করছেন টাইগার অধিনায়ক। আগামীকাল দুপুর ২টায় নিজদের প্রথম প্রস্তুতি ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ।

বিশ্বকাপের আনুষ্ঠানিক শুরুর বাকি আর ৭ দিন। এরই মধ্যে বিশ্বকাপ খেলতে ভারতে পৌঁছে গেছে প্রতিযোগী ১০ দল। টুর্নামেন্টের মূলপর্ব শুরুর আগে প্রত্যেকেই দুটি অফিসিয়াল প্রস্তুতি ম্যাচ খেলবে। কালকের পর বাংলাদেশের পরের প্রস্তুতি ম্যাচ ২ অক্টোবর, ইংল্যান্ডের বিপক্ষে। এরপর বিশ্বকাপের প্রথম ম্যাচে ৭ অক্টোবর সাকিবের দল আফগানিস্তানের মুখোমুখি হবে।

বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে বলতে গেলে মুখোমুখি অবস্থানে দাঁড়িয়ে দেশের ক্রিকেটের দুই সিনিয়র ক্রিকেটার সাকিব ও তামিম ইকবাল। তবে এসব পার করে এখন বাংলাদেশকে নামতে হবে মাঠের ক্রিকেটে। সেখানেই তারা উৎরে যাওয়ার চেষ্টা করবেন সব ধরনের সমালোচনা ও বিতর্ক!

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
একজন মানবিক এসিল্যান্ডের পদোন্নতি জনিত বিদায় সংবর্ধনা চাঁদপুরে ভোক্তা অধিকার অভিযানে ৩ প্রতিষ্ঠানকে ৬২ হাজার টাকা জরিমানা মতলব উত্তরে কর্মরত সাংবাদিকদের সঙ্গে সহকারি কমিশনার (ভূমি)’র মতবিনিময় বড়কুল (প:) ইউনিয়নে চেয়ারম্যান পদে যোগ্য প্রার্থী রুহুল আমিন খাঁন ৮ নং বাগাদী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী মোহাম্মদ হোসেন সোহেল পাটওয়ারীর মতবিনিময় মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন হাজীগঞ্জ গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নে ফ্যামিলি কার্ড কার্যক্রম উদ্ধোধন হামের উপসর্গে আরও ৯ জনের মৃত্যু, হাসপাতালে নতুন রোগী ১,২৩৮ গাজায় ত্রাণ বিতরণে নিয়োজিত গাড়িতে ইসরাইলি হামলা, নিহত ৪ গোপালগঞ্জসহ সাত জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, নতুন ভর্তি ১৬৭৪ চাঁদপুর চিল্ড্রেন একাডেমির অভিভাবক সমাবেশ ও বার্ষিক মিলাদ অনুষ্ঠিত হাজীগঞ্জে পৌর ৯নং ওয়ার্ড কংগাইশ যুবসমাজের মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত ধনাগোদা নদী কচুরিপানার দখলে,নৌযান চলাচলে দুর্ভোগ শাহরাস্তি প্রেসক্লাবের মাসব্যাপী ক্রিড়া উৎসবের উদ্বোধন আদালতের রায় পেয়েও নিজ জায়গায় থাকতে পারছেন না শাহনাজ ছেংগারচরে নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির মিছিল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চাঁদপুরে ফসল ও ইটভাটার ক্ষতি, স্থবির জনজীবন চাঁদপুরে আবারও বাড়ছে হাম আক্রান্ত শিশু, ফ্লোরেই চলছে চিকিৎসা