
ঈদে মিলাদুন্নবী উপলক্ষে দোয়া, মিলাদ ও আনন্দ মিছিল


মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর শুভ আগমন উপলক্ষে হাজীগঞ্জ উপজেলা ৬ নং বড়কুল পূর্ব ইউনিয়নের রায়চোঁ মাদ্রাসাতুল মাদিনা জাহানারা এতিমখানার উদ্যোগে দোয়া মিলাদ ও আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে মহানবী হযরত মোহাম্মদ (সাঃ) এর শুভ আগমন উপলক্ষে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবীর আনন্দ মিছিলটি ইউনিয়নের ৪ নং ওয়ার্ড রায়চোঁ মাদ্রাসার সামনে থেকে বের হয়ে হাজীগঞ্জ বাজারে আসে। বাজারের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় রায়চোঁ বাজার ঘুরে একই স্থানে গিয়ে শেষ হয়।
মাদ্রাসাতুল মদিনার প্রধান শিক্ষক হাফেজ সাইফুল ইসলামের সভাপতিত্বে ও হাফেজ ইব্রাহিম রেজার সঞ্চালনায় পবিত্র জশনে জুলুসে ঈদে মিল্লাদুন্নবী (সাঃ) এর বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।


এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাদ্রাসাতুল মদিনা মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল মান্নান চৌধুরী, মাওলানা ইমাম হোসেন আল কাদ্বরী, মাওলানা মো. জয়নাল আবেদীন।
শেষে মিলাদ দোয়া মোনাজাত পরিচালনা করা হয়।


























